Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“ফা তাকৃউদা মালুমা' অর্থ নিন্দিত হবে । অর্থাৎ যদি কার্পণ্য করো, তবে হবে দুর্নামের ভাগীদার ৷ নিন্দনীয় হবে আল্লাহর সকাশে ও মানুষের নিকটে । আর “মাহ্‌সূরা' অর্থ নিঃস্ব হবে । অর্থাৎ অপব্যয় বা অতিরিক্ত ব্যয় যদি করো তবে হয়ে পড়বে কপর্দকহীন। কাতাদা কথাটির অর্থ করেছেন এভাবে__ কৃপণতা ও অমিতাচার দু'টোই পরিত্যাজ্য ৷ লজ্জা ও অনুতাপই হচ্ছে এ দুটোর পরিণতি । তার অভিমতানুসারে লঙ্জা ও অনুতাপের ব্যাপারটি সম্পৃক্ত হবে কৃপণতা ও অমিতাচার দুটোর সঙ্গেই । এ রকমও হতে পারে যে, এখানে “মালুমান্' (নিন্দা) কথাটি সম্পৃক্ত হবে কৃপণতা ও সংকীর্ণচিত্ততার সঙ্গে । আর “মাহসূরা' (নিঃস্বতা) কথাটি সম্পৃক্ত হবে অযথার্ ব্যয় বা অপচয়ের সঙ্গে । এভাবে বক্তব্য বিষয়টি দাড়াবে__ সামর্থ্য থাকা সত্তেও প্রার্থীকে কিছু না দান করলে সে শুরু করবে নিন্দা। আর অপরিকল্পিত উপায়ে সবকিছু দান করে দিলে হতে হবে নিঃম্ব। আক্ষেপ ও লজ্জা ছাড়া তখন আর কোনো গত্যন্তর থাকবে না। পরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন।' একথার অর্থ_- হে আমার রসুল! আপনার প্রভৃপালক তার ইচ্ছামতো মানুষসহ সকলপ্রাণীকে রিজিক দান করেন । আর ইচ্ছামতো তিনি কারো রিজিক বাড়িয়ে দেন। আবার কারো রিজিক দেন কমিয়ে । সুতরাং অর্থ ব্যয়কে সুসমঞ্জস করার নিমিত্তে কিছু সম্পদ হাতে রাখা হলে তা নিন্দার নয়। শেষে বলা হয়েছে___ “তিনি তার দাসদেরকে ভালোভাবে জানেন ও দেখেন ।" একথার অর্থ_ আল্লাহতায়ালা তার বান্দাগণের সকল অবস্থা উত্তমরূপে জানেন ও প্রত্যক্ষ করেন। তাই মানুষের যেভাবে কল্যাণ হয়, সেভাবেই তিনি বণ্টন করেন তাদের জীবনোপকরণ ৷ আলোচ্য বাক্যের মর্মার্থ এ রকমণও হতে পারে__ জীবিকার সংকোচন ও প্রসরণ ঘটে থাকে আল্লাহতায়ালার অভিপ্রায় ও নির্দেশানুসারে। তিনি মানুষের প্রকাশ্য-অপ্রকাশ্য সকল অবস্থা সম্পর্কে সম্যক অবগত । তাই যথাসময়ে ও যথাবিধি তিনি পূরণ করেন সকলের জীবিকার প্রয়োজন । কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রে মানুষকে অবলম্বন করতে হবে মধ্যম পন্থা। এটা তাদের দায়িত্ব । অথবা আলোচ্য আয়াতের অর্থ এরকমও হতে পারে যে__ হে মানুষ! তোমরা আল্লাহ্‌র বিধানানুসারে চলো । তিনি মানুষের জীবনোপকরণকে কখনো প্রসারিত করেন, আবার কখনো করেন সংকুচিত । সুতরাং তোমরাও অর্থ ব্যয়ের ব্যাপারে কৃপণ ও অপব্যয়ী কোনোটিই হয়ো না। অবস্থান গ্রহণ করো এতোদুভয়ের মধ্যবতীতে । ॥॥/||.2|]100118,0] তমসীজে হার

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।