Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদ এর উদ্ধৃতিতে ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত আবুদল্লাহ্‌ বলেছেন, একবার এক যুবক রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহর রসুল! আমার মা আপনার নিকটে খাদ্য, বস্ত্র ও কিছু নগদ অর্থ চেয়েছেন । রসুল স. বললেন, এখন যে আমার কাছে কিছুই নেই। যুবক বললো, আমার আম্মা বলে দিয়েছেন, কিছু না থাকলে আপনি যেনো আপনার গায়ের জামাটি দান করেন। রসুল স. তৎক্ষণাৎ তার গায়ের জামাটি খুলে তাকে দিয়ে দিলেন। তারপর গৃহাঙ্গণে প্রবেশ করলেন অনাবৃত শরীরে । তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । মিনহাল বিন আমর সূত্রে ইবনে আবী হাতেমও এরকম বিবরণ উপস্থাপন করেছেন। ইবনে আবী হাতেমের বর্ণনায় আরো এসেছে, হজরত আবু উমামা বলেছেন, রসুল স. তার প্রিয়তমা ভার্ধা হজরত আয়েশাকে একবার বললেন, হে আয়েশা! যা কিছু পাও, সঙ্গে সঙ্গে খরচ করে ফেলো। উম্মত-জননী আয়েশা বললেন, তাহলে তো একেবারে নিঃস্ব হয়ে যেতে হবে। তাদের এমতো কথোপকথনের প্রেঞ্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। হজরত জাবের থেকে বাগবী লিখেছেন, একবার এক কিশোর রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্‌র রসুল! আমার জননী আপনার কাছে একটি পরিধেয় বস্ত্র চেয়েছেন। রসুল স. বললেন, মনে হয় শীঘই আমার কাছে কিছু কাপড় আসবে । সুতরাং তুমি পরে এসো । কিশোরটি চলে গেলো। একটু পরেই পুনরায় হাজির হয়ে বললো, আমার মা আপনার গায়ের জামাটিই দিতে বলেছেন। রসুল স. সঙ্গে সঙ্গে তার প্রকোষ্টে প্রবেশ করে গায়ের জামাটি খুলে কিশোরটির কাছে পাঠিয়ে দিলেন। এভাবে পরিধেয়হীন হওয়ার কারণে তিনি ঘরের মধ্যে আটকে রইলেন। নামাজের সময় হলো । হজরত বেলাল এসে আজান দিলেন। নামাজের জন্য মসজিদে সমবেত হলেন সাহাবীগণ । রসুল স. এর আগমন বিলম্বিত হচ্ছে দেখে কেউ কেউ অনুমতি নিয়ে প্রবেশ করলেন রসুল স. এর প্রকোষ্ঠে । দেখলেন, তিনি খালি গায়ে বসে আছেন। এই ঘটনাকে লক্ষ্য করে তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । সুতরাং আলোচ্য আয়াতের অন্তর্নিহিত বক্তব্য এরকম, হে আমার রসুল! পুণ্যকর্মে অর্থ ব্যয় করার ব্যাপারে আপনি ওই লোকের মতো হবেন না, যার হাত বাধা রয়েছে তার গ্রীবাদেশের সঙ্গে । অর্থাৎ যে ব্যয়কুষ্ঠ বা কৃপণ । আবার ওই ব্যক্তির মতোও হবেন না, যে সম্পূর্ণরূপে মুক্তহস্ত বা অপচয়কারী। অর্থাৎ যে অপচয় করার কারণে নিজের পরিবারবর্গের ও আত্মীয়- স্বজনের হক পরিপূরণ করতে ব্যর্থ হয়। বায়যাবী লিখেছেন, এখানে 'বদ্ধমুষ্টি হয়ো না' বলে কার্পণ্যকে এবং “একবারে মুক্তহস্ত হয়ো না" বলে অতিরিক্ত ও অযথার্থ ব্যয়কে নিষিদ্ধ করা হয়েছে । এভাবে অবলম্বন করতে বলা হয়েছে মধ্যম পন্থাকে । অর্থাৎ দানশীলতাকে। তাফসীরে মাযহারী/৮২ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।