শো"বা বর্ণনা করেছেন, আমি একবার আবু ইসহাকের সঙ্গে কুফার এক রাস্তা অতিক্রম করছিলাম । একস্থানে দেখলাম চুন ও পাকা ইট নির্মিত একটি অতি মজবুত প্রাচীর ৷ আবু ইসহাক পাকা প্রাচীরটির দিকে ইঙ্গিত করে বললেন, হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদের অভিমতানুসারে এটা অপচয় । অনাবশ্যক অর্থ ব্যয়ই অপচয়। পরের আয়াতে (২৭)বলা হয়েছে__ “যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই।' একথার অর্থ অপচয়কারীরা অযথার্থ কর্মের দিক দিয়ে শয়তানের মতোই । বাগবী লিখেছেন, যে ব্যক্তি ভিন্ন গোত্রের রীতিনীতি অনুসরণ করে সে ওই গোত্রভৃতদের ভ্রাতৃতুল্য । এরপর বলা হয়েছে__ “এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।' একথার অর্থ__ শয়তান সত্যপ্রত্যাখ্যানকারী, আল্লাহ্র নেয়ামতের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী । তাই তার আনুগত্য নিষিদ্ধ । তাত্বিকগণ বলেছেন, প্রাপ্ত নেয়ামত দাতার সন্তোষের অনুকূলে ব্যয় করাই কৃতজ্ঞতা । আর দাতার সন্তোষের বিপরীতে খরচ করার নাম অকৃতজ্ঞতা। এরকম খরচকারীরা অপব্যয়ী । আর অপব্যয়ীরা অবশ্যই অকৃতজ্ঞ । সাঈদ ইবনে মানসূরের বর্ণনায় এসেছে, আতা খোরাসানী বলেছেন, একবার এক জেহাদের প্রাক্কালে মুযাইনা গোত্রের কিছুসংখ্যক লোক রসুল স. এর মহান সাহচর্ষে উপস্থিত হয়ে যুদ্ধগমনের জন্য বাহন প্রার্থনা করলেন। রসুল স. বললেন, সেরকম কিছুতো এখন আমার কাছে নেই। লোকগুলো বিফলমনোরথ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে গেলো । তাদের ধারণা হলো নিশ্চয় রসুল স. আমাদের প্রতি অপ্রসন্ন। তাই তিনি আমাদেরকে বাহন দান করলেন না। তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত___ সুরা বানী ইসরাইল £ আয়াত ২৮ ঠতী এপি ৩৫১৩১১৬১৪৩৪ রদ ৯৮৩ পে ১০ % পট রব হীরার 25 লাভের প্রত্যাশায় উহার সন্ধানে থাক তখন উহাদিগকে যদি বিমুখই কর উহাদিগের সহিত ন্ম্রভাবে কথা বলিও; আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আমার কাছে সম্পদ প্রাপ্তির প্রত্যাশা নিয়ে সময়াতিপাত করার সময় যদি কেউ আপনার নিকটে প্রার্থী হয়, তবে ন্মুভাবে তাদের প্রার্থনাকে প্রত্যাখ্যান করবেন । তাহলে তারা মনোকষ্টে পতিত হবে না। এখানকার “মাইসূরা' কথাটি এসেছে “ইয়াসারাল আমর" থেকে । তাফসীরে মাযহারী/৮০ তু ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।