পৃথিবীর জীবনকে । তারপর একসময় আল্লাহ্র অমোঘ বিধানানুসারে অন্য সকলের মতো তিনিও পান করলেন তার একান্ত আরাধ্য প্রেমাস্পদের মিলনসুধা । সেদিন ছিলো ১০ই রমজান । ১২২৫ হিজরী সন। এতিহাসিক পানিপথ শহরে এখনো তার পবিত্র সমাধি আল্লাহ্ প্রেমিকগণের এক আকর্ষণীয় তীর্থস্থল। এই খণ্ডটি অনুবাদ করেছেন প্রিয় আধ্যাত্মিক আত্মজ মাওলানা মোহাম্মদ অহিদুল্লাহ্। প্রতিবারের মতো এই বঙ্গয়ানটির সযতু ও সতর্ক পরীক্ষা-পর্যালোচনা-সম্পাদনার জন্য অভিনিবেশী হতে হয়েছে যুখবদ্ধ খানকাবাসী তাফসীর কর্মীগণকে । সকল মহৎ ও বৃহৎ কর্মকাণ্ডের ক্ষেত্রে এমতো নেপথ্য-পরিচর্যা যেনো অবধারিত । আমরা আমাদের সীমাবদ্ধতা ও অযোগ্যতার অকুষ্ঠ স্বীকৃতি দানকারী । বিশুদ্ধতা ও একনিষ্ঠতার পিপাসা নিয়ে এগিয়ে চলেছে আমাদের এই দুর্বার অভিযাত্রা । যিনি আমাদেরকে স্থবিরতা থেকে মুক্তি দিয়েছেন, গতিময়তাকে করেছেন আমাদের সতীর্থ, সেই সর্বজ্ঞ ও সর্বক্ষমতাধর আল্লাহ্র প্রতিই উৎসর্গীকৃত আমাদের সকল আর্তি, আকুতি, নিবেদন ও সমর্পণ । হে আমাদের পরম কৃপাপরবশ আল্লাহ্! আমাদেরকে ক্ষমা করো। উত্তম বিনিময় দান করো পাঠক-পাঠিকা. আর্থিক ও অন্যবিধ সকল সহযোগীদেরকে । আমিন । হে আমাদের জীবন দাতা ও মৃত্যু প্রদাতা আল্লাহ্! জীবনে মরণে তুমি এবং তোমার প্রেমাম্পদ রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা স. আমাদের বিশ্বাস, আশ্রয় । হৃদয়োৎসারিত সবোরিকৃষ্ট অসংখ্য দরূদ ও সালাম পাঠালাম তোমার প্রিয়তম সেই বচনবাহকের প্রতি । তার পবিত্র পরিবার পরিজন, বংশধর, সহচর ও তার স. এর একনিষ্ঠ অনুগামী আউলিয়াগণের প্রতি । বিশেষভাবে আমাদের শ্রদ্ধাভাজন পীর মোর্শেদ হাকিম আনদুল হাকিম আউলিয়ার প্রতি । দয়া করে আমাদের প্রেমাপ্ুত এই ১ 0444454 । জ্ঞাতব্য___ তাফসীরে মাযহারী রচিত হয়েছে আরবীতে । কিন্তু আমরা এর অক্ষরান্তর ঘটিয়েছি দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফিনের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈমের উর্দু তরজমা থেকে। অবশ্য জটিল বিষয়গুলো পরীক্ষা করেছি আরবী অনুলিপি দেখেই | এভাবে বক্তব্যকে দান করতে চেষ্টা করেছি নিশ্চিতি ও পরিমিতি । আর আয়াতের বঙ্গানুবাদটি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি ইসলামিক ফাউণ্েশনের “কুরআনুল করীম' থেকে । পরিশেষে জানাই নিবেদন সহ্ৃদয় পাঠককুলের প্রতি___ মুদ্রনজনিত ও অন্যবিধ ক্রুটি দৃষ্টিগোচর হলে জানাবেন, যাতে আমরা সংশোধিত হতে পারি দোয়া ও কল্যাণকামনা সহযোগে । ওয়াস্সালাম। মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, পাগলাবাজার, নারায়ণগঞ্জ । ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।