প্রথমে বলা হয়েছে__ “আত্মীয়-স্বজনকে দিবে তার প্রাপ্য ।' একথার অর্থ__ আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, তাদের সঙ্গে করবে আপনজনোচিত ব্যবহার । অধিকাংশ তাফসীরকার এরকমই বলেছেন । ইমাম আবু হানিফা বলেছেন, উপার্জনে অক্ষম পুরুষ, বিধবা, এতিম, অন্ধ, বিকলাঙ্গ ও অসহায় আত্মীয়-স্বজনের ভরণ পোষণ করা ধনী ব্যক্তির একটি অত্যাবশ্যকীয় দায়িত্ব । সূরা বাকারার “ওয়া আ'লাল ওয়ারিছি মিছলু জালিকা' আয়াতের ব্যাখ্যায় আমি এ বিষয়ে বিশদ আলোচনা করেছি। যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। বাগবী লিখেছেন, ইমাম জয়নুল আবেদীন বলেছেন, এখানে “কুরবা' বা আত্মীয়-স্বজন বলে বুঝানো হয়েছে রসুল স. এর আত্মীয়-স্বজনকে। এভাবে যথাপ্রাপ্য পরিশোধ করো । অর্থাৎ তাদের প্রতি অন্তরে ও আচরণে লালন করো শ্রদ্ধা ও প্রদর্শন করো ভক্তি ও ভালোবাসা । ইবনে আবী হাতেম এবং সুদ্দীও এরকম বলেছেন। তিবরানী প্রমুখের বর্ণনায় এসেছে, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, “আত্মীয়-স্বজনকে দিবে তার প্রাপ্য এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন রসুল স. তার প্রিয় পুত্রী হজরত ফাতেমাকে ডেকে এনে দান করলেন খায়বরের একখণ্ড ভূমি (ফিদাক)। ইবনে মারদুবিয়াও হজরত ইবনে আব্বাস থেকে এরকম বর্ণনা করেছেন। ইবনে কাহীর লিখেছেন, বর্ণনাটিকে বিশুদ্ধ বলে মেনে নেয়া কঠিন। কারণ বর্ণনাটি সঠিক হলে বলতে হয় আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে মদীনায় । খায়বর বিজিত হয়েছিলো হিজরতের অনেক পরে । কিন্তু প্রসিদ্ধ অভিমত এই যে, এই আয়াতটির অবতরণস্থল মক্কা। আমি বলি, প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনা এই যে, ফিদাক চেয়েছিলেন হজরত ফাতেমা স্বয়ং। কিন্তু রসুল স. তার প্রিয় আত্মজার ওই আবেদন মনজুর করেননি । ওমর ইবনে আবদুল আজিজও এরকম বলেছেন, যদি রসুল স. তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে দান করতেন, তবে খোলাফায়ে রাশেদীন, বিশেষ করে হজরত আলী এ ব্যাপারে বাধা সৃষ্টি করতেন না। আল্লাহ্পাকই সমধিক পরিজ্ঞাত। এরপর বলা হয়েছে__- "এবং অভাবপ্রস্ত ও পর্যটককেও ।" সুরা বাকারায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষে বলা হয়েছে__ 'এবং কিছুতেই অপব্যয় কোরো না।' একথার অর্থ__ কিছুতেই তোমাদের অর্থ-সম্পদ পাপ পথে ব্যয় কোরো না। মুজাহিদ বলেছেন, যদি কেউ তার সহায়-সম্পত্তি পুণ্যপথে খরচ করে ফেলে, তবে তাকে অপচয় বলা যায় না। কিন্তু পাপপথে এক কপর্দক ব্যয় করলেও তা হবে অপচয় বা অপব্যয়। হজরত ইবনে মাসউদ বলেছেন, অসৎপথে অর্থ ব্যয়ের নামই অপচয় । |||. 2|100119.00]1 অন্দে সামী»
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।