Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

না। এরকমও হতে পারে যে, আলোচ্য আয়াতের নির্দেশনাটি একটি সাধারণ নির্দেশনা । আর এর মর্মার্থ হচ্ছে__ কেউ যদি তার পিতা-মাতার সঙ্গে মন্দ ব্যবহার করার পর লজ্জা ও অনুতাপ সহকারে তওবা করে, তবে আল্লাহ্‌ তার তওবা কবুল করেন। তাকে ক্ষমা করে দেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, এখানে “আওয়াব' বলে বুঝানো হয়েছে ওই ব্যক্তিকে, যে পাপ করার পর যথাবিধি তওবা করে । এভাবে পুনঃপুনঃ পাপ করলেও প্রতিবারই সে আন্তরিকভাবে তওবা করে । তিনি আরো বলেছেন, কল্যাণের দিকে পুনঃপুনঃ ধাবিত ব্যক্তিকেই বলে “আওয়াব' । হজরত ইবনে আব্বাস বলেছেন, “আওয়াব' ওই ব্যক্তি, যে প্রতিটি বিপদ ও বিবর্তনের সময় আল্লাহ্‌ অভিমুখী হয়। তিনি আরো বলেছেন, “আওয়াবিন' অর্থ আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনাকারী । কেননা আল্লাহপাক এক স্থানে পাহাড়কে লক্ষ্য করে বলেছেন-___ 'ইয়া জিবালু আওবিবী'(হে পর্বত! আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করো)। কাতাদা বলেছেন, “আওয়াব' অর্থ নামাজী ৷ আউফ উকাইলী বলেছেন, “আওয়াব' বলে চাশ্ত নামাজ পাঠকারীকে। হজরত জায়েদ ইবনে আরকাম থেকে বাগবী উল্লেখ করেছেন, রসুল স. একবার কোবা মসজিদে চাশ্‌তের নামাজ পড়লেন। তারপর বেরিয়ে এসে বললেন, এটা হচ্ছে আওয়াবীনের নামাজ । আহমদ ও মুসলিম । আবদুল্লাহ্‌ ইবনে আবী আওফা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন__ আবদ ইবনে হুমাইদ এবং সিবৃওয়াইহ। বাগবীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, যে ব্যক্তি মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে নামাজ পাঠ করে, তাকে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে । এই নামাজের নামই আওয়াবীন নামাজ। 2 0385 ১150214৯৮48 34১:৬-$/2৮1%6৫2১518৮০ ১৮০ নু ক গর্ব পা 7) আত্মীয়-স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও পর্যটককেও, এবং কিছুতেই অপব্যয় করিও না। 0 যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। ভাসীরে মাহ. ||||/॥.011100118.00

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।