মাতার মুখমণ্ডলের প্রতি মহব্বতের নজরে তাকায়, তবে তাকে দেয়া হয় একটি কবুল হওয়া হজের সওয়াব । সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! যদি সে এভাবে প্রতিদিন একশত বার তাকায়? রসুল স. বললেন, হ্যা । তবে আল্লাহপাক তার চেয়েও মহান ও পবিত্র । হজরত আবু বকর সিদ্দীক কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ তার বান্দার যে কোনো গোনাহ্ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু পিতা-মাতার অবাধ্য যারা, তাদেরকে তিনি মাফ করবেন না। এই অবাধ্যতার শাস্তি তাদেরকে দুনিয়াতেও দেয়া হবে। বায়হাকীও এই তিনটি হাদিস উল্লেখ করেছেন তার শো'বুল ইমান নামক গ্রন্থে । আর এই ত্রয়ি হাদিসের প্রথমটি ইবনে আসাকেরের মাধ্যমেও বর্ণিত হয়েছে। শিথিলসূত্রে হজরত আবু বকরাহ্ থেকে তিবরানী ও হাকেম লিখেছেন, রসুল স. বলেছেন, মানুষের যে কোনো পাপ আল্লাহ্ ইচ্ছা করলে তার শাস্তি অথবা মার্জনা প্রলম্বিত করতে পারেন মহাবিচারের দিবস পর্যস্ত। কিন্তু পিতা-মাতার অবাধ্য সন্তানদেরকে তিনি ক্ষমা করবেন না। পিতা-মাতার প্রতি দুর্বযবহারের শাস্তি পৃথিবী থেকেই দেয়া শুরু হয়। মৃত্যুর পূর্বেই । এর পরের আয়াতে (২৫) বলা হয়েছে___ "তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে, তা ভালো জানেন।' এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি মানুষকে বলুন, তোমরা তোমাদের জনক-জননী সম্পর্কে কী মনোভাব পোষণ করো তা-ও আল্লাহ্ জানেন। একথার মাধ্যমে মানুষকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে, তারা যেনো তাদের পিতা-মাতাদের সম্পর্কে অন্তরে অন্তরেও উপেক্ষা অথবা অবহেলার ভাব লালন না করে। কথাটির অর্থ এরকম যে, হে মানুষ! সাবধান! তোমাদের পিতা-মাতার প্রতি আচরণজনিত অভ্যন্তরীণ উদ্দেশ্য সম্পর্কেও আল্লাহতায়ালা সম্যক অবগত । অতএব কেউ যদি আল্লাহ্পাকের পরিতোষ ও পুণ্যলাভের আশায় তার পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করে, তবে আল্লাহপাক তার যথাবিনিময় দান করবেন। আর যদি পার্থিব লাভা-লাভের আশায়, অথবা অন্য কোনো উদ্দেশ্যে কেউ তার পিতা-মাতার সঙ্গে বাহ্যিকভাবে শুভ আচরণ প্রদর্শন করে, তবে সে প্রতিফল পাবে তার নিয়ত অনুসারে । শেষে বলা হয়েছে__ “তোমরা সতকর্মপরায়ণ হলে যারা সতত আল্লাহ্ অভিমুখী, আল্লাহ্ তাদের প্রতি ক্ষমাশীল ।' একথার অর্থ__ হে মানুষ! তোমরা যদি সৎকর্মপরায়ণ হও এবং তোমাদের উদ্দেশ্য হয় সতত আল্লাহ্র পরিতোষাভিমুখী, তবে আল্লাহ্ তোমাদেরকে মার্জনা করবেন। হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, যারা শুভ উদ্দেশ্য বিশিষ্ট হৃদয়ের অধিকারী হওয়া স্তেও অনবধানতাবশতঃ অকম্মাৎ যদি তাদের পিতা-মাতার সঙ্গে কচি কখনো শিষ্টাচার বিরোধী আচরণ করে ফেলে, তবে আল্লাহ্ তাদেরকে অভিযুক্ত করবেন তাফসীরে মাযহারী/৭৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।