Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু দারদা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পিতা হচ্ছে জান্নাতে প্রবেশের দরজা । এখন তোমরা ভেবে দেখো, জান্নাতের দরজা রক্ষা করবে, না নষ্ট করে ফেলবে। যথাসূত্রে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা ও হাকেম । হাকেম হাদিসকে আরো বিশুদ্ধ আখ্যায়িত করেছেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পিতার প্রসন্নরতা ও অপ্রসন্নতার উপরে আল্লাহ্‌র প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভরশীল । তিরমিজি, হাকেম । হজরত ইবনে ওমর ও হজরত আবু সাঈদ খুদরী থেকে বায্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দানের পর গ্রহিতাকে খোঁটাদানকারী, মদ্যপায়ী ও পিতা-মাতার অবাধ্য সন্তান কখনো বেহেশতে প্রবেশ করবে না। নাসাঈ ও দারেমী। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, ওই ব্যক্তির নাসিকা ধুলিধূসরিত হোক, আমার নাম শুনেও যে দরুদ পাঠ করে না। আর ওই ব্যক্তির নাকও মৃত্তিকামথিত হোক, যে রমজান মাস পেয়েও নিজেকে পাপমুক্ত করতে পারলো না এবং ওই ব্যক্তির নাসারন্ধও ধূলিমলিন হোক, যে তার পিতা-মাতার একজনকে অথবা উভয়কে পেয়েও তাদের সেবা-যত্ব করে বেহেশতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারলো না। অন্য বর্ণনায় কথাটি এসেছে এভাবে-_ যার বৃদ্ধ পিতা-মাতা তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না। হাদিসটি বর্ণনা করেছেন বাগবী, তিরমিজি ও হাকেম হাকেম হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। হজরত আবু উমামা থেকে বর্ণিত হয়েছে, একবার এক ব্যক্তি রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! জনক-জননীর প্রতি সন্তানের করনীয় কী? রসুল স. বললেন, তারাই তোমার বেহেশত এবং তারাই তোমার দোজখ। ইবনে মাজা । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র বিধানানুসারে তার জনয়িতা- জনয়িত্রীর প্রতি প্রত্যুষে আনুগত্য প্রকাশ করে, তার জন্য বেহেশতের দু'টি দরজা খুলে দেয়া হয়। আর যে ব্যক্তি তার জনয়িতা-জনয়িত্রী যে কোনো একজনের সঙ্গে এরকম করে, তার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বেহেশতের একটি দরজা। আর যে ব্যক্তি সন্ধ্যায় পিতা-মাতার প্রতি সদাচরণ সম্পর্কিত আল্লাহ্‌র বিধান লংঘন করে, তাদের দু'জনের সঙ্গেই খারাপ ব্যবহার করে, তার জন্য খুলে দেয়া হয় দোজখের দু"টি দরজা । আর তাদের যে কোনো একজনের সঙ্গে দুর্বযবহার করলে দোজখের দরজা খুলে দেয়া হয় একটি । জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহ্‌র রসুল! যদি তার পিতা-মাতা তার হক নষ্ট করে? রসুল স. বললেন, হক নষ্ট করলেও। তার প্রতি জুলুম করলেও । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, একবার রসুল স. বললেন, পিতা-মাতার বাধ্যগত সন্তান যদি তার পিতা- জী মধহার*৬ |||, 2|10018.007

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।