Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

মস্তকে কথা বলে, পিতামাতার সঙ্গে কথা বলতে হবে সেভাবে । মুজাহিদ বলেছেন, বার্ধক্য্রস্ত পিতা-মাতাকে ঘৃণা কোরো না। তোমাদের শিশুকালে তারা তোমরাও তাদের মলমূত্র পরিষ্কার করে দিয়ো এবং একাজে কোনো অনাগ্রহ ও ঘৃণা প্রকাশ কোরো না। আর তাদেরকে লক্ষ্য করে উহ' “আহ্‌'__ এ ধরনের কোনো বিরক্তি উদ্রেককারী কথাও বোলো না। পরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো।' এখানকার “ওয়াখুফিদ্ব জানাহাকা' হচ্ছে একটি আরবী বাগধারা । এর শাব্দিক অর্থ__ তোমার ডানা অবনত করো। আর এখানে এর মর্মার্থ_ বিনয়াবনত থেকো। হজরত ওরওয়াহ্‌ বিন যোবায়ের আলোচ্য বাক্যের অর্থ করেছেন এরকম-_- তাদের প্রতি বিন্ম্র হও এবং যত্রবান হও তাদের অভিপ্রায় পূরণে । “মির্রহ্মাতি' অর্থ অনুকম্পায় বা অনুরাগবশতঃ। অর্থাৎ যে গভীর স্নেহমমতায় তারা তোমাদেরকে প্রতিপালন করেছেন, সেই ন্নেহমমতার কথা মনে করে তোমরা তাদের প্রতি বিন্ম্র হয়ো। স্মরণ কোরো আজ যেমন তারা তোমাদের মুখাপেক্ষী, এরচেয়েও বেশী তাদের মুখাপেক্ষী ছিলে তোমরা শিশুকালে। এ কথা ভেবে তোমরা তাদের প্রতি প্রদর্শন কোরো শ্রদ্ধা ও ভালোবাসা । এরপর বলা হয়েছে__ “এবং বোলো, হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন ।' এ কথার অর্থ_ তোমরা তাঁদের জন্য দোয়া কোরো এভাবে, হে আমাদের প্রভুপালয়িতা! করেছেন, তেমনি তুমি তাদের প্রতি তোমার বিশেষ রহমত বর্ষণ করো । পৃথিবীতে ও পরবর্তী পৃথিবীতে । বাগবী লিখেছেন, পিতামাতা যদি মুসলমান হন, তবেই কেবল তাদের জন্য এরকম দোয়া করা যাবে । মুসলমান না হলে তাদের জন্য এরকম দোয়া করা যাবে না। কেননা এক আয়াতে বলা হয়েছে__ “নবী ও বিশ্বাসীদের জন্য এটা অসমীচীন যে, তারা অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে।' হজরত ইবনে আব্বাস অবশ্য বলেছেন, এই আয়াত দ্বারা আলোচ্য আয়াতটি রহিত হয়েছে। বায়যাবী লিখেছেন, “আল্লাহ্‌র রহমত বর্ধিত হোক'__- এরকম দোয়া সকলের জন্য করা যায়। অতএব মুমিন ও কাফের উভয় প্রকার পিতামাতার জন্য দোয়া করা যাবে। অর্থাৎ এরকম বলা যাবে হে আমার আল্লাহ্‌! তুমি আমার পিতামাতাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করো । আর নিঃসন্দেহে ইসলাম গ্রহণের তৌফিক বা যোগ্যতা আল্লাহ্‌র রহমত । ঁ তাফসীরে মাযহারী/৭৫ ॥|11|.0|110011 9,001

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।