Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

(2) তোমাদিগের প্রতিপালক তোমাদিগের অন্তরে যাহা আছে তাহা ভাল জানেন; তোমরা সৎকর্মপরায়ণ হইলে যাহারা সতত আল্লাহ্‌ অভিমুখী আল্লাহ্‌ তাহাদিগের প্রতি ক্ষমাশীল। প্রথমে বলা হয়েছে__ “তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্যবহার করতে ।' শুরুতেই উল্লেখ করা হয়েছে “কৃদ্বা' ৷ সুতরাং বুঝতে হবে আলোচ্য আয়াতের বক্তব্য বিষয়টি একটি অকাট্য বিধান__ যা অবশ্যপালনীয়। এখানে আল্লাহ্‌ ছাড়া অন্যের ইবাদত নিষিদ্ধ ঘোষণার সঙ্গে পিতামাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ দেয়া হয়েছে। হজরত ইবনে আব্বাস, কাতাদা, হাসান ও রবী বিন আনাস সে কারণেই এই নির্দেশটিকে বলেছেন কেত্য়ী (অকাট্য) প্রত্যেক পিতা-মাতার মাধ্যমেই বাস্তব জগতে মানব-অস্তিত্ব পায়, আবার বেড়েও ওঠে তাদেরই প্রত্যক্ষ শ্নেহসিক্ত লালন- পালনের মাধ্যমে । তাই তাদের প্রতি সদ্যবহার প্রদর্শনকে করা হয়েছে অত্যাবশ্যক । এরপর বলা হয়েছে-_ তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় থাকাকালে বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তিসূচক কিছু বোলো না এবং তাদেরকে ভংসনাও কোরো না; তাদের সঙ্গে বোলো সম্মানসূচক নম্র কথা।' এখানে “ইন্দাকা' অর্থ তোমাদের জীবদ্দশায় থাকাকালে, বা তোমাদের প্রতিপালনের দায়িত্বে বা রক্ষণাবেক্ষণে থাকাকালে । “উফ' অর্থ অশোভন, শ্রুতিকটু বা বিরক্তিসূচক শব্দ | অথবা “উফ' শব্দটি এখানে ক্রিয়াপদ । অর্থাৎ সংকীর্ণমনা হয়ে যাওয়া । আবু উবায়দা বলেছেন, “উফ' এবং 'লুফ' এর আভিধানিক অর্থ-__- ওই ময়লা বা আবিলতা যা জমে থাকে আঙ্গুলের অগ্রভাগে। কামুস রচয়িতা লিখেছেন, “উফ' অর্থ নখ কেটে ফেলা । অর্থাৎ যে আঙ্গুলে ময়লা লেগেছে, সেই আঙ্গুলটি কর্তন করা । অথবা নখ বা আঙ্গুলের ময়লা । কিংবা ওই কাষ্ঠখণ্ড বা বংশদণ্ড, যা উঠিয়ে নেয়া হয়েছে মাটি থেকে । 'কম' বা “ন্যুন' অর্থেও শব্দটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। অর্থাৎ অবজ্ঞা, অবহেলা বা উপেক্ষাসূচক এতোটুকু কথাও তোমরা তোমাদের পিতা-মাতার প্রতি প্রয়োগ কোরো না, যা তাদের মনোক্ষুগ্রতার কারণ হয়। এভাবে পিতা-মাতার প্রতি ন্যুনতম অসদাচরণকে হারাম করে দেয়া হয়েছে । সুতরাং তাদের প্রতি অধিক অসদাচরণ যে হারাম, তা বলাই বাহুল্য । “লা তানহারহুমা' অর্থ তাদেরকে ভ€সনাও কোরো না। আর 'বৃওলান কারীমা' অর্থ সম্মানসূচক নম্র কথা বা ভক্তিমূলক বিন্ম্র আচরণ। ইবনে মুসাইয়্ে বলেছেন, অপরাধী বালক যেমন রাঢস্বভাব বিশিষ্ট অভিভাবকের সামনে অবনত তাফসীরে মাযহারী/৭৪ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।