এরপর বলা হয়েছে__ “পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি, যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ থেকে দূরীভূত অবস্থায়।' একথার অর্থ_ ওই সকল পৃথিবী-পূজকদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম । সেখানে তাদেরকে প্রবেশ করাবো লাঞ্তিত, অপদস্থ ও রহমত-বঞ্চিত অবস্থায় । পরের আয়াতে (১৯) বলা হয়েছে__ "যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে।" একথার অর্থ__ যারা এক ও অপ্রতিদ্বন্থী আল্লাহ্র প্রতি বিশুদ্ধ বিশ্বাসকে হৃদয়ে লালন করে তার নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহ যথাপ্রতিপালনে সতত যত্বুবান থাকে, তাদের চেষ্টাই হয় ফলপ্রসূ। আল্লাহতায়ালা তাদেরকে তার প্রিয়ভাজন হিসেবে গ্রহণ করেন এবং তাদের পুণ্য প্রচেষ্টার যথা বিনিময় দান করেন। এখানে “মাশৃকুরা' বা আল্লাহর পক্ষ থেকে শোকর কথাটির অর্থ__ তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। অর্থাৎ আল্লাহতায়ালা তাদের সৎকর্মসমূহের যথাবিনিময় বা সওয়াব দান করেন। এর পরের আয়াতে (২০) বলা হয়েছে___ “তোমার প্রতিপালক তার দান দ্বারা এদেরকে ও ওদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত ।' একথার অর্থ__- হে আমার রসুল! শুনুন, পৃথিবীতে প্রদত্ত আমার রহমত সার্জন ভরি পার কার দার বিরাম অরিযারী নিরিলেকে লবলকে। আমার পার্থিব ধনভাপ্তার সকলের জন্য অবারিত । এখানে “হাউলায়ি ওয়া হাউলায়ি মিন আত্ায়ি রব্বিক' অর্থ এদেরকে ও ওদেরকে অর্থাৎ সকলকে আল্লাহ্ দান করেন ব্ সাহায্য করেন। আর এখানে “কুল্পা" শব্দটির অর্থ সকলকে । শব্দটির “তান্ভীন' নেয়া হয়েছে সম্বন্ধ পদের পরিবর্তে এবং 'আতা' শব্দটি এখানে ধাতুমূল এবং এর অর্থ__ 'আতিয়্যাহ্' (সাহায্য বা দান)। এর পরের আয়াতে (২১) বলা হয়েছে-___ “লক্ষ্য করো, আমি কীভাবে তাদের এক দলকে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম ।' এ কথার অর্থ_ হে আমার রসূল! পর্যবেক্ষণ করুন কীভাবে পৃথিবীতে আমি কখনো বিশ্বাসীদেরকে, আবার কখনো অবিশ্বাসীদের পরস্পরকে পরস্পরের উপরে উপজীবিকা, সৌন্দর্য ও সুস্থতায় প্রভাবশালী করে দেই। এরপর বলা হয়েছে__ 'পরকাল তো নিশ্চয়ই মর্যাদায় শ্রেষ্ঠ ও শ্রেয়তে শ্রেষ্ঠতর। একথার অর্থ_- আরো লক্ষ্য করুন হে আমার প্রিয়তম রসুল! আখেরাতের মর্যাদাই মর্যাদা। পার্থিব অর্জন তো সাময়িক ও ভঙ্গুর । আর পরকালের প্রাপ্তি চিরস্থায়ী, অক্ষয় । সুতরাং পরকাল নিশ্চয় মর্যাদায় ও মহিমায় শ্রেষ্ঠ ও শ্রেয়তে শ্রেষ্ঠতর। এর পরের আয়াতে (২২) বলা হয়েছে-__ “আল্লাহ্র সঙ্গে অপর কোনো ইলাহ স্থির কোরোনা; করলে নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে ।' একথার অর্থ_- হে আমার রসুল! আপনি সকল মানুষকে বলুন, তোমরা আল্লাহ্র সঙ্গে অপর কোনো তাফসীরে ৭ - মব্যরত২ ||||||2|100118,00
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।