কথাটির মাধ্যমে মক্কার মুশরিকদেরকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে । যেনো বলা হয়েছে__ হে মক্কার অংশীবাদী জনতা! অংশীবাদিতাকে পরিহার করে এখনো যদি তোমরা সত্যধর্ম ইসলামকে গ্রহণ না করো, তবে তোমাদেরকেও বিনাশ করা হবে । যেমন বিনাশ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী যুগের অংশীবাদীদেরকে। এখানে “কৃর্ন্* অর্থ যুগ বা যামানা। কামুস গ্রন্থে রয়েছে, আরববাসীরা বলে, হুয়া আ'লা ব্বারনী (সে আমার সমবয়সী বা একবয়সী)। এভাবে কোনো ব্নুর্ন্ বা যুগ শেষ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে__ ওই যুগের সকল লোক শেষ হয়ে যাওয়া । একজনও অবশিষ্ট না থাকা । কামুস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যুগ শেষ হয়ে যাওয়ার অর্থ-__ ওই সময়ের সকল মানুষের মৃত্যু হওয়া । একজনও বেঁচে না থাকা। আমি বলি, “কুরনে সাহাবা' শেষ হওয়ার অর্থ সকল সাহাবীর পরলোকগমন করা এবং 'ক্র্নে তাবেঈন' শেষ হওয়ার অর্থ পৃথিবীতে কোনো তাবেয়ী (যিনি এক বা একাধিক সাহাবীকে দেখেছেন), জীবিত না থাকা । কেউ কেউ বলেন, “ক্র্নে' অর্থ কোনো যুগ বা কালের একটি নির্দিষ্ট সময়। ওই নির্দিষ্ট সময়ের পরিসর কতখানি সে সম্পর্কে বু মতভেদ রয়েছে । কেউ বলেছেন দশ বছর, আবার কেউ কেউ বলেছেন, বিশ/তিরিশ/চল্লিশ/পধ্যাশ/যাট/সত্তর/আশি অথবা একশ' বিশ বছর । কামুস রচয়িতা এরকমই লিখেছেন । মাফকুদুল খবর বা নিরুদ্দেশ ব্যক্তির জন্য অপেক্ষার সময়সীমা সম্পর্কে হানাফীগণ বলেছেন__ নব্বই বছর। অর্থাৎ নিরুদ্দেশ ব্যক্তির জন্য এক “ক্র্নে' বা নব্বই বছর অপেক্ষা করতে হবে। কিন্তু বিশুদ্ধ অভিমত এই যে, “ক্র্ন' অর্থ এক শতাব্দী । মোহাম্মদ বিন কাসেমের বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্ বিন তাসতার মাজানী বলেছেন, রসুল স. আমার মাথায় হাতও রেখে বলেছেন, এই ছেলেটি এক কৃর্ন জীবিত থাকবে । বর্ণনাকারী বলেন আমরা তার বয়সের হিসাব রাখছিলাম। শেষে দেখা গেলো, তিনি পরলোকগমন করলেন একশ' বছর বয়সে । এরপর বলা হয়েছে__ “তোমার প্রতিপালকই তার দাসদের পাপাচরণের সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট ।' একথার অর্থ__ মানুষ তার পাপকর্মকে গোপন রাখতে চায়। কিন্ত একথা কেনো বোঝেনা যে, আল্লাহতায়ালা সকলের ও সকল কিছুর আদি-অন্ত, প্রকাশ্য-গোপন সবকিছুই জানেন। কারণ তার দর্শন ও পর্যবেক্ষণ সর্বব্রগামী । তিনি যে সর্বজ্ঞ। তাফসীরে মাযহারী/৭০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।