সুষমার অবাক অর্জন __ তিরিশের অধিক কালজ ও কালোত্তর গ্রহ-বৈভব। সেগুলোর মধ্যে তাফসীরে মাযহারীই মহত্তম ও শ্রেষ্ঠতম । বিশালাকৃতির দশটি খণ্ডে অত্যন্ত উচ্চমানের আরবী ভাষায় রচিত ওই অনন্যসাধারণ তাফসীর গ্রন্থে বিধৃত রয়েছে তীর প্রজ্ঞার বিপুল ও বিরল দ্যুতি, জ্যোতি ও বিভূতি। সেই মহতী জ্ঞানসমুদ্বের সংক্ষুব্ধ তরঙ্গ শতাব্দীর পর শতাব্দী ধরে এখনো হাতছানি দিয়ে ডেকে চলেছে মহাজ্ঞানের অনুসন্ধিৎসু পরিব্রাজকদেরকে । এ দুর্লভ অগ্রতা ও মুখরতা অপ্রতিরোধ্য । চিরন্তনতার প্রতি এ আহবান সতত স্বপ্রিল, বর্ণিল ও সাবলীল । এ মুগ্ধতা স্বতোৎসারিত । আল্লাহ্প্রদত্ত এক অলৌকিক প্রতিভার মানসছবি ছিলেন তিনি। মাত্র সাত বছর বয়সে স্মৃতিস্থ করেছিলেন সম্পূর্ণ কোরআন । জবানী এলেমের শিক্ষা সমাপন করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে । মহাযশস্বী হাদিসশান্ত্রবিদ শাহ্ ওয়ালীউল্লাহ দেহলভী ছিলেন তার ইলমে হাদিসের শিক্ষক। তিনি বলতেন, ছানাউল্লাহ্কে ফেরেশতারাও সমীহ করে । আরো বলতেন, মহাবিচারের দিবসে আমাকে যদি প্রশ্ন করা হয়__ কী নিয়ে এসেছো, তবে আমি বলবো, ছানাউল্লাহ্কে । তার পীর ও মোর্শেদ মহাসম্মানার্হ মাযহারে জানে জীনা তাকে উপাধি দিয়েছেন আ'লামুল হুদা (হেদায়েতের নিশান)। আর তার একান্ত সুহৃদ ও সতীর্থ শাহ আবদুল আজিজ দেহলভী তাকে আখ্যা দিয়েছিলেন “এ যুগের বায়হাকী" বলে। কাষী ছানাউল্লাহ্ ছিলেন ইসলামের মহান খলিফা হজরত ওসমান জিনুনুরাইন রা্বিআল্লাহু আনহুর সুযোগ্য উত্তরপুরুষ ৷ ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের এক অনিবর্ণি আলোকস্তন্ত ৷ অনুসারী ছিলেন ইমামশ্রেষ্ঠ আবু হানিফার ৷ আর আত্মিক দিক থেকে সংশ্লিষ্ট ছিলেন ইমাম মোজাদ্দেদে আলফে সানির মহান তরিকার সঙ্গে । তার আধাত্মিক সংশ্লিষ্টতা ওই পরম শ্রদ্ধার্হ ইমামের সঙ্গে সম্মিলিত হয়েছে এভাবেঃ স্থীয় পীর মোর্শেদ শায়েখ মাযহারে শহীদ জানে জানা___ শায়েখ নূর মোহাম্মদ বদাউনি__ শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দী_ খাজা মোহাম্মদ মাসুম_ ইমাম মোজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহিম আজমাঈন । এই সূত্রশৃঙ্খলটি আবার একুশজন কালজয়ী আধ্যাত্মিক পুরুষের মাধ্যমে সংযুক্ত হয়েছে ইসলামের প্রথম খলিফা সিদ্দীকশ্রেষ্ঠ হজরত আবু বকর ইবনে আবু কোহাফার সঙ্গে। তাই এই মহান সম্পৃক্ততার নাম নেসবতে সিদ্দিকী । এভাবে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সংযোজনা ও শ্রেষ্ঠতম মাজহাবের নূরে স্নাত হয়েছিলেন বলেই তীর প্রতিভা ও সংবেদনা পেয়েছিলো পূর্ণ ও পরিণত আয়তন । তাই তার নির্মাণ এতো আকর্ষণীয়, হদয়হারক | তাই তার বক্তব্যে ফুটে উঠেছে বর্ণনাসঞ্জাত বিদ্যার বৃত্তে মনীষা ও অন্তর্ৃষ্টির এই বিরল কমল____ রেওয়ায়েত, দেরায়েত ও ফেরাসাতের সুসমঞ্জস বৈভব । তার সম্মানিত পূর্বপুরুষগণের অনেকেই ছিলেন দায়িত্ববান বিচারকর্তা । পারিবারিক এঁতিহ্যানুযায়ী তাকেও অভিষিক্ত হতে হয়েছিলো পানিপথ শহরের বিচারকর্তার গুরুতৃপূর্ণ পদমর্যাদায়। প্রতিদিন এক মঞ্জিল কোরআন পাঠ এবং একশত রাকাত নফল নামাজ ছিলো তার পবিত্র অভ্যাসের অন্তর্গত। এর মধ্যেই চলতো পঠন__পাঠন, অধ্যয়ন, গ্রন্থ-রচন। ভারতবর্ষের অপসূয়মান মুসলিম শাসনের সময় এই অনন্যসাধারণ জ্ঞানতাপস এভাবেই জ্যোতির্ময় করে তুলেছিলেন তার ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।