Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এক লোক একবার রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, “মালিইয়া আরা আমূরাকা ইয়ামুরু' (আমি দেখছি, আপনার প্রভাব-বলয় ক্রমশঃ বিস্তৃত হচ্ছে)। রসুল স. বললেন, “ওয়াল্লহি লা ইয়া*মুরান্না আ'লা মা তারা' (আল্লাহ্র শপথ! তোমরা যা দেখছো, তা আরো অধিক বিস্তৃত হবে)। হজরত ইবনে মাসউদ বলেছেন, মূর্খতার যুগে আমরা বলতাম, “কৃদ্‌ আমারা বানু ফুলানিন্‌ ফুলানুন্' (অমুক অমুক গোত্রের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে)। কামুস গ্রন্থে রয়েছে “আমারা দৌর্ঘস্বর আলিফ সহযোগে) ও “'আমারা' শব্দ দু'টো সমঅর্থসম্পন্ন। এ দু'টোর অর্থ_ তার বংশ ও পশুপালের সংখ্যা বৃদ্ধি করে দেয়া হয়েছে। এক পরিভাষা অনুসারে “উমিরা উমারাতান্‌' অর্থ__ অমুক ব্যক্তিকে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সম্ভবতঃ আলোচ্য আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে এই অর্থেই । যদি তাই হয়, তবে এখানে বক্তব্যবিষয়টি হবে এরকম__ আমি ওই জনপদের আরামপ্রিয় লোকদেরকে বানিয়েছি সেখানকার জননেতা । এরপর “মুত্রাফীনা' শব্দটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একারণে যে, জনতার উপর ওই সকল নেতারা অত্যধিক প্রভাবশালী হয়। নির্বুদ্ধিতা ও অসৎকর্মের ব্যাপারেও তারা হয়ে ওঠে অন্যাপেক্ষা অধিক দুর্বিনীত ও দৃঢ় । এরপর বলা হয়েছে_ “অতঃপর তার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সংগত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি।' এ কথার অর্থ__ পাপে নিমজ্জিত ওই জনপদের অধিবাসীকে আমি তখন ধ্বংস করে দেই। কারণ তারা তখন হয়ে যায় ধ্বংসের উপযোগী । জননী হজরত জয়নব বিনতে জাহাশ বলেছেন, একবার রসুল স. ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার কাছে এসে বললেন, “লা ইলাহা ইল্লাল্লাহ্‌' (আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নেই)। আরববাসীদের জন্য দুঃসংবাদ । এরপর তিনি স. হাতের বৃদ্ধাংগুলি ও তর্জনী একত্র করে একটি বৃত্ত নির্মাণ করে বললেন, ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় তাদের প্রাচীরের এতোটুকু অংশ ক্ষয় করতে সমর্থ হয়েছে। আমি বললাম, হে আল্লাহ্র রসুল! আরববাসীদের মধ্যে তো অনেক ভালো লোকও রয়েছে । তারাও কি বিনাশপ্রাপ্ত হবে? রসুল স. বললেন, হ্যা। অসদাচরণ ও অপবিভ্রতা যদি বৃদ্ধি পায়, তবে তো তারা বিনাশপ্রাপ্ত হবেই। পরের আয়াতে (১৭) বলা হয়েছে__ 'নুহের পর আমি কতো মানবগোষ্ঠী ধ্বংস করেছি! একথার অর্থ__ আমি নবী নুহের তিরোধানের পরের যুগের অনেক অবাধ্য জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছি। যেমন, আদ ও ছামুদ সম্প্রদায় । তাফসীরে যাযহারী/৬৯ ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।