Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

মুজাহিদ উচ্চারণ করতেন “আম্মারনা'। তার উচ্চারণানুসারে কথাটির অর্থ দাঁড়ায়_আমি তাদেরকে বিজরী বা সুপ্রতিষ্ঠিত করি, অথবা বানিয়ে দেই তাদেরকে বিচারক বা শাসক। হাসান, কাতাদা ও কৃারী ইয়াকুব কথাটিকে 'আমারনা*ই পড়েছেন। তাদের উচ্চারণানুযায়ী কথাটির অর্থ দাড়ায়___ যারা প্রাচুর্য ও আরাম আয়েশের মধ্যে রয়েছে, তাদেরকে আমি আমার নবী-রসুলগণের মাধ্যমে আমার আনুগত্য করার আদেশ দেই। এখানে “আমারনা' বা আদেশ কথাটির পরে “বিত্তুয়াত্‌' বা 'আনুগত্য' কথাটি উহ্য রয়েছে। এরপর বলা হয়েছে___ “কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে ।' লক্ষণীয় যে, পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে “আমি রসুল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি দেই না।' আর এই আয়াতে বলা হচ্ছে__ “ফাসান্ু ফীহা' (কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে)। এখানে “ফিস্কুন' অর্থ অনানুগত্য বা অবাধ্যতা বা অসৎকর্ম। কোনো কোনো তাফসীরকার বলেছেন, ওই সকল প্রতাপশালী সমাজপতিরা নিজেরা তো অসৎকর্ম করতোই, উপরন্ত্র তাদের অনুগামীদেরকেও পরিচালিত করতো পাপাচরণের দিকে । আরববাসীরা বলে “আমারতৃহু ফা জালাসা' (আমি তাকে হুকুম দিয়েছি, সে বসেছে)। এমতোক্ষেত্রে কথাটির শাব্দিক অর্থ ব্যবহার্য নয়। কেননা আল্লাহ্‌ কখনো পাপকর্মের আদেশ দেন না। এক আয়াতে তাই স্পষ্ট করে বলা হয়েছে___ "আল্লাহ্‌ কখনোই অশ্লীলতা ও নির্লজ্জতার আদেশ প্রদান করেন না।' তাই এখানে পরোক্ষভাবে এমতো বক্তব্য উপস্থাপন করা হয়েছে যে-_ আমি অসৎকর্মের উপকরণগুলো তাদের সম্মুখে উপস্থিত করি। দান করি সামাজিক প্রতিপত্তি ও আরাম-আয়েশ । তখন তারা গা ভাসিয়ে দেয় বিলাসিতা ও অহমিকায় । এভাবে লিপ্ত হয়ে পড়ে অসৎকর্মে। হয় অবাধ্য । কোনো কোনো আলেম “আমারনা' কথাটির অর্থ করেছেন-__ “কাছছারনা' অর্থ আমি ওই বস্তকে বেশী করে দিয়েছি। 'ফাআমুরা' অর্থ, অতঃপর তা বেশী হয়ে গেলো । হাদিস শরীফে এসেছে__ “খইরুল মালি সাক্কাতুন্‌ মা'বুরাতুন্‌ ওয়া মুহ্রাতুন্‌ মামূরাতুন' । এখানে “সাক্কাতুন্‌" অর্থ খেজুর বৃক্ষের সারি। গাছের সারি । "মাবুরাতুন' অর্থ সমান, সমতল বা শুদ্ধ । “মুহ্রাতুন্' অর্থ অশ্বশাবক । আর “মামুরাতুন' অর্থ অধিক সন্তান প্রসবিনী। এভাবে হাদিসটির অর্থ দাড়ায়__ উত্তম সম্পদ হচ্ছে সমমাপের সারিবদ্ধ খেজুর গাছ এবং ওই অশ্বিনী অথবা নারী, যারা অধিক সংখ্যক শাবক অথবা সন্তানের জন দেয়। আমরাব্না আবী কাবৃছাতা' । কথাটির অর্থ আবু কাবছাহ্র (আবদুল্লাহর) 95590 তার | তাফসীরে মাযহারী/৬৮ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।