Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রভেদ বুঝতে পারিনি । ৩. প্রান্ত বয়স্ক হওয়ার পূর্বে মৃত্যুবরণকারী শিশুরা । তারা বলবে, হে আমাদের প্রভুপালনকর্তা! আমরা তো পৃথিবীতে ভালো-মন্দ বুঝবার বয়সই পাইনি । তাদের এমতো ওজর আপত্তি উ্থাপনের পর সেখানে আনা হবে নরকাগ্নির একাংশকে | আল্লাহ্‌ তাদেরকে বলবেন, এই অগ্রনিতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ্‌র এই আদেশ পালন করবে তারা, সর্বজ্ঞ আল্লাহ্‌ যাদের সম্পর্কে একথা জানেন যে, ওজর আপত্তিগুলো না থাকলে তারা দুনিয়ায় ইমান আনতো ও নেক আমল করতো । আর আদেশ পালনে বিরত থাকবে তারা, যাদের সম্পর্কে তিনি জানেন যে, ওজর আপত্তিগুলো না থাকলেও তারা কোনো কালেও বিশ্বাস স্থাপন করতো না। পুণ্যকর্মও করতো না। হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে তিবরানী ও আবু নাঈম উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, পুনরুথান দিবসে হিসাব নিকাশের জন্য একসাথে হাজির করা হবে রসুল ঈসার জামানার পর থেকে আমার জামানার পূর্ব পর্যন্ত কুফরী অবস্থায় রণকারী, শিশুকালে মৃত্যুবরণকারী ও পাগলদেরকে। তারা তাদের অসুবিধাগুলো তুলে ধরে তখন নিষ্কৃতি লাভের চেষ্টা করবে। আল্লাহ্‌ বলবেন, ঠিক আছে, আগে যা হয়েছে, হয়েছে । এখন আমি যদি তোমাদেরকে কোনো হুকুম করি, তবে কি তোমরা তা তামিল করবে? তারা বলবে, হ্যা। আল্লাহ্‌ বলবেন, যাও । দোজখে প্রবেশ করো । সঙ্গে সঙ্গে তাদের কাছে আনা হবে দোজখাগ্নির একাংশকে । সেই ভয়ংকর আগুনের লেলিহান শিখা দেখে তাদের কেউ কেউ সভয়ে পিছিয়ে আসবে । আল্লাহ্‌ পুনরায় হুকুম করবেন। পুনরায় পশ্চাদপসরণ করবে তারা । তখন আল্লাহ্‌ বলবেন, তোমাদেরকে সৃষ্টি করার পূর্ব থেকেই আমি জানি যে, তোমরা চির অবাধ্য । উপরে বর্ণিত হাদিসের উপরে ভিত্তি করে কেউ কেউ বলেছেন, এভাবে ইমানের পরীক্ষা নেয়ার পর আল্লাহপাক তাদেরকে দোজখে নিক্ষেপ করবেন। কিন্ত এমতো অভিমত প্রকাশ্য প্রমাণের পরিপন্থী । কেননা জননী আয়েশা, হজরত আলী ও হজরত ওমর থেকে ইমাম আহমদ, আবু দাউদ এবং হাকেম বিশুদ্ধ সূত্রে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে (শরিয়তের বিধান তাদের উপরে অত্যাবশ্যক নয়)। তারা হচ্ছে__ ১. উন্মাদ, যতক্ষণ না তার মানসিক ভারসাম্য ফিরে আসে । ২. নিদ্রাভিভূত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয় এবং ৩. শিশু, যতক্ষণ না সে বয়োপ্রাপ্ত হয়। অন্যান্য হাদিস থেকে একথাও প্রমাণিত হয় যে, পাপের বাসনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হবে না। প্রকৃত অবস্থা যদি এরকমই হয়, তবে যারা পাপ-পুণ্যবোধ বর্জিত, তাদেরকে অভিযুক্ত করা যেতে পারে কীভাবে? সুরা বাকারার এক আয়াতে বলা হয়েছে-__ “আল্লাহ্‌ কাউকে সাধ্যাতীত ভার অর্পণ করেন না।' একারণেই এইমর্মে উম্মতের একমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে, জ্ঞানবান সী সাহারী/৬৬ (||| || 2|100]18,00

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।