Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বেহেশতী । আমার মতে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করাই সমীচীন। এরকম ধারণা রাখাই উত্তম যে, তাদের বেহেশতী অথবা দোজখী হওয়া সম্পূর্ণতঃই আল্লাহতায়ালার অভিপ্রায় নির্ভর একটি বিষয়। এরকম অভিমত পোষণ করেন হাম্মাদ, ইবনে মোবারক, ইবনে রহ্ওয়াইহ এবং ইমাম শাফেয়ী । নাসাফী বলেছেন, ইমাম আবু হানিফার অভিমতও এরকম । এক বর্ণনায় এসেছে, মহাবিচার দিবসে রসুল স. এর পূর্ববর্তী জামানার মানুষকে যেভাবে পরীক্ষা করা হবে, মুশরিকদের শিশুসস্তানদেরকেও পরীক্ষা করা হবে সেভাবে । হজরত আনাস থেকে আবু ইয়ালী ও বায্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বিচার দিবসে চার প্রকার লোকের বিচার অনুষ্ঠিত হবে একসাথে । ওই চার প্রকার লোক হচ্ছে__ ১. অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মুত্যুবরণকারী ২. উন্মাদ ৩. হজরত ঈসার আকাশ আরোহণের পর থেকে রসুল স. এর আবির্ভাবের পূর্ব পর্যস্ত সময়ের মানুষ এবং ৪. বয়োবৃদ্ধ। তারা সকলেই তখন তাদের নিজেদের পক্ষে বিভিন্ন অজুহাত দেখাতে থাকবে । আল্লাহ্‌ তখন দোজখের উপরিভাগের আগুনকে ডেকে আনবেন। তারপর ওই চার প্রকারের লোককে উদ্দেশ্য করে বলবেন, আমি পৃথিবীতে আমার বার্তাবাহকগণের মাধ্যমে আমার নির্দেশ প্রচার করেছিলাম । আর এখন তোমাদের সরাসরি নির্দেশ দিচিছি__ এই আগুনে প্রবেশ করো । এ আদেশ শুনে দুর্ভাগারা বলবে, এই ভয়াবহ ও বীভৎস নরকাগ্নিতে আমরা কীভাবে প্রবেশ করতে পারি! আমরা তো এই লেলিহান শিখা থেকে পরিত্রাণার্থী। আমরা তো এখান থেকে পলায়ন করতে চাই । আর যারা সঙ্গে সঙ্গে ঝাপিয়ে পড়বে আগুনে । আল্লাহ্‌ অবাধ্যদেরকে বলবেন, পৃথিবীতে প্রেরিত পুরুষগণের মাধ্যমে প্রচারিত আমার নির্দেশের কোনো তোয়াক্কাই তোমরা করোনি । এখনো লংঘন করলে আমার সরাসরি আদেশ। সুতরাং তোমরা চিরঅবাধ্য । তাই তোমাদের জন্য নির্ধারণ করা হলো চিরস্থায়ী অগ্নিবাস। এ কথা বলে তাদেরকে নিক্ষেপ করা হবে দোজখে । আর যারা আগুনে ঝাপ দিয়েছিলো, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে বেহেশতে । বাষ্যার ও মোহাম্মদ বিন ইয়াহ্‌ইয়া হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শেষ বিচারের দিন তিন ধরনের লোক বিভিন্ন অজুহাত তুলে আত্মপক্ষ সমর্থন করবে । ১. হজরত ঈসার ধর্মাদর্শ বিকৃত হওয়ার পর থেকে রসুল স. এর মহা আবির্ভাবের পূর্ববর্তী সময় পর্যন্ত সত্যপ্রত্যাখ্যানকারী অবস্থায় মৃত্যুবরণকারীরা । তারা বলবে, হে আমাদের প্রভুপ্রতিপালক! আমাদের কাছে তো তোমার কোনো নবী অথবা গ্রন্থ পৌছেনি। ২. মানসিক ভারসাম্যহীন অবস্থায় মৃত্যুবরণকারীরা । তারা বলবে, হে আমাদের প্রভুপালয়িতা ! আমাদেরকে তো তুমি সুস্থ জ্ঞান ও বোধ দান করোনি । তাই আমরা পৃথিবীতে সত্য ও মিথ্যার তাফসীরে সাযহারী/৬৫ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।