অপ্রাপ্ত বয়স্কা বোনকে জীবন্ত কবর দিয়েছিলেন। রসুল স. বললেন, কবরদানকারিণী ও কবরস্থা উভয়েই জাহান্নামী । তবে কবরস্থা শিশুকন্যাটি যদি ইসলামী যুগ পেতো এবং মনে প্রাণে ইসলামকে গ্রহণ করতো, তবে সে হতো জান্নাতী । উপরে বর্ণিত হাদিস সম্পর্কে বলা যেতে পারে, হাদিসে উল্লেখিত “আলওয়াইদাহ্' কথাটির অর্থ হবে ধাত্রীমাতা । আর “মাওউদাহ্' কথাটির অর্থ হবে প্রোথিতা শিশুর জন্মুদাত্রী মাতা । এভাবে হাদিসটির প্রকৃত অর্থ হকে__ মাটিতে জীবন্ত প্রোধিত শিশুকন্যার ধাত্রীমাতা যদি তাকে মাটিতে পুতে ফেলে, আর এভাবে তাকে হত্যা করার ব্যাপারে যদি তার জন্মদাত্রী মাতা সম্মত থাকে, তবে ধাত্রীমাতা ও জন্মাদাত্রী মাতা উভয়েই হবে জাহান্নামী । এভাবে হাদিসে উল্লেখিত বিরোধাভাস দূরীভূত করা প্রয়োজন। এবার অবশিষ্ট রইল ওই সকল হাদিস, যেগুলোতে বলা হয়েছে, অংশীবাদীদের অকাল প্রয়াত শিশুসস্তানেরা জাহান্নামী । এই হাদিসগুলো ওই সকল হাদিসের মতো দৃঢ্সূত্রবদ্ধ নয়, যেগুলোতে বলা হয়েছে, অংশীবাদীদের শিশুসন্তানেরাও জান্নাতী । তাছাড়া মুশরিকদের শিশুদের দোজখী হওয়ার হাদিসগুলো কোরআন মজীদের বক্তব্যেরও বিরোধী । সুতরাং সেগুলো গ্রহণীয় নয়। আর এ সকল হাদিস বর্ণিত হয়েছে বিজ্ঞপ্তিবপে এবং বিজ্ঞপ্তিবূগী বিবরণ নাসেখ বা রহিতকরণ বিধানের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সেগুলো প্রবহমান বৈশিষ্ট্যসম্পন্ন নয়। সে কারণেই আমি ওই বিবরণসুলোকে রহিত বলি না, বলি শিথিল । অবশ্য এই অর্থে সেগুলোকে রহিত বলা যেতে পারে যে, আল্লাহ্ তাদেরকে দোজখী বলে সাব্যস্ত করেছেন। কিন্তু রসুল স. এর সুপারিশে তিনি তাদেরকে নিষ্কৃতি দিবেন। হজরত আনাস থেকে ইবনে আবী শায়বা কর্তৃক বর্ণিত একটি হাদিসে এরকমই বলা হয়েছে। হাদিসটি এই-_- রসুল স. বলেছেন, মানুষের যে সকল শিশুসত্তান খেলাধূলার বয়সে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমি আমার প্রভৃপালনকর্তার নিকটে প্রার্থনা করেছি। আর আমার প্রার্থনা গৃহীতও হয়েছে । তাদেরকে শাস্তি দেয়া হবে না। ইবনে আবদুল বার বলেছেন, এই হাদিসের 'লাহী' শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে মানব শিশুকে । তারা তো খেলাধূলা করতেই ভালোবাসে । জ্ঞান, বিবেক ও দায়িত্ বোধ বলে কিছু থাকে না। আল্লামা সুয্যুতী লিখেছেন, অংশীবাদীদের অকাল প্রয়াত সন্তান-সন্ততিদের সম্পর্কে আলেমগণ বিভিন্ন রকম উক্তি করেছেন। কেউ কেউ তাদেরকে বলেছেন দোজখী । আবার কেউ কেউ বলেছেন বেহেশতী । আবার কেউ কেউ বলেছেন, ঠিক বেহেশতী নয়__ বরং বেহেশতীদের খাদেম । আমি বলি, শেষোক্ত অভিমত দু'টোর মধ্যে কোনো বৈপরিত্য নেই । কেননা বেহেশতীগণের খাদেম তো অবশ্যই তাফসীরে মাযহারী/৬৪ টু ॥1|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।