হজরত বারা বিন আজীব থেকে আবু ইয়ালী কর্তৃক বর্ণিত হয়েছে, একবার রসুল স. সকাশে মুসলমানদের অকালে ঝরে যাওয়া শিশুকুল সম্পর্কে প্রশ্ন উথাপন করা হলো। তিনি স. বললেন, তারা থাকবে তাদের জনকদের সঙ্গে। পুনরায় প্রশ্ন উত্থাপন করা হলো মুশরিকদের অকালমৃত শিশুদের সম্পর্কে । তিনি স. বললেন, তারাও থাকবে তাদের জনকদের সঙ্গে । আবু দাউদের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, আমি একবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! বিশ্বাসীদের অকাল প্রয়াত শিশুদের কী পরিণতি হবে? তিনি স. বললেন, তারা থাকবে তাদের আপন আপন জনয়িতার সঙ্গে। আমি জিজ্ঞেস করলাম, কোনো পুণ্যকর্ম ছাড়াই? (তারা তো সে সুযোগও পায়নি)। তিনি স. বললেন, আল্লাহ্ এ ব্যাপারে সম্যক অবগত যে, বড় হলে তারা কী করতো? আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তা হলে অবিশ্বাসীদের অকালমৃত শিশুদের কী হবে? তিনি স. বললেন, আপন আপন জনয়িতার সঙ্গে থাকবে তারাও। আমি বললাম, কোনো পাপকর্ষ ব্যতিরেকেই? (তারা সে বয়সে পৌছেইনি)। তিনি স. বললেন, আল্লাহই ভালো জানেন, বড় হলে তারা কী করতো । শিথিলসূত্ধে আহমদ কর্তৃক বর্ণিত হয়েছে জননী আয়েশা বলেছেন, একবার অংশীবাদীদের অকালমৃত শিশুদের সম্পর্কে আলোচনা হলো । রসুল স. বললেন, আয়েশা! তুমি যদি চাও, তবে আমি দোজখে তাদের ঠিকানা দেখিয়ে দিতে পারি। অপ্রসিদ্ধ ও বিপর্যস্ত সূত্রে আবদুল্লাহ্ বিন আহমদের “ফাওয়াইদুল মসনদ" নামক গ্রন্থে এবং ইবনে আবী হাতেমের 'আসুসুন্নাহ' পুস্তকে বর্ণিত হয়েছে, হজরত আলী বলেছেন, জননী খাদিজা একবার তার ইসলামপূর্ব জীবনের অকালপ্রয়াত দু'জন শিশু সন্তান সম্পর্কে রসুল স.কে জিজ্ঞেস করলেন। রসুল স. বললেন, তারা দুজনই দোজখী। জননী বিমর্ষ হলেন। রসুল স. তার বিমর্ষ চেহারা দেখে বললেন, যদি তুমি তাদের পরিণতি স্বচক্ষে দর্শন করো, তবে তাদের প্রতি জাগবে তোমার বিবমিষা। জননী বললেন, আর আপনার পরলোকগত শিশুসম্তানেরা? রসুল স. বললেন, তারা জান্নাতী । এরপর তিনি স. আবৃত্তি করলেন_ “যারা ইমান আনে, আর তাদের সন্তান-সন্ততি ইমানে তাদের অনুগামী হয়, আমি তাদের সঙ্গে মিলিত করবো তাদের সম্তান-সন্ততিকে ।' হজরত ইবনে মাসউদ থেকে উত্তমসূত্রে আবু দাউদ কর্তৃক বার্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, জীবন্ত কবরস্থ শিশুকন্যা ও তাকে কবরস্থৃকারী উভয়েই জাহান্নামী । ভিন্নসূত্রে আবু দাউদের বর্ণনায় এসেছে, হজরত সালমা বিন কয়েস আশজায়ী বলেছেন, আমি ও আমার ভাই একবার রসুল স. এর মহান সাহচর্যে উপস্থিত হয়ে বললাম, আমাদের জননী মৃত্যুবরণ করেছেন মূর্খতার যুগে । তিনি ছিলেন অতিথি-পরায়ণা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী । কিন্তু তিনি তার এক ॥॥|||| 10018. অসার সাহার
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।