Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বেহেশতী বলে স্বীকার করতেন না। বলতেন, আমি জানি না তোমাদের সঙ্গে সেদিন কীরূপ ব্যবহার করা হবে । আমার প্রতিই বা প্রদর্শন করা হবে কীরূপ আচরণ । তখন হজরত ওসমান বিন মাজউন ইন্তেকাল করলে সাহাবীগণের মধ্যে কেউ কেউ তাকে জান্নাতী বলেছিলেন। কিন্তু রসুল স. তাদের উক্তিকে তখন প্রত্যাখ্যান করেছিলেন। এরপর অবতীর্ণ হলো সুরা ফাতাহ্‌। রসুল স. হলেন অত্যধিক আনন্দিত। তারপর থেকে তিনি স. নির্দিষ্ট করে অনেককে দিয়েছিলেন জান্নাতের সুসংবাদ । সাহাবীর এক শিশু সন্তানের মৃত্যু হলো। লোকেরা রসুল স.কে তার জানাযা পড়বার জন্য আমন্ত্রণ জানালো । আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! শিশুটির কতোইনা সৌভাগ্য! সে তো ছিলো বেহেশতের পাখির মতো। পাপ করবার বয়সই সে পায়নি । সুতরাং শুভ পরিণতি ছাড়া তার জন্য অন্য কোনো কিছু হওয়া কি সন্তব? রসুল স. বললেন, শোনো আয়েশা! যিনি জান্নাত সৃষ্টি করেছেন তিনি জান্নাতের জন্য পিতৃপৃষ্ঠ থেকে কিছু মানুষও সৃষ্টি করেছেন। জাহান্নামও সৃষ্টি করেছেন তিনি। আর ওই জাহান্নামের জন্যও পিতৃপৃষ্ঠ থেকে সৃষ্টি করেছেন অনেককে । এই হাদিসে দেখা যায়, মুসলমানদের অকাল প্রয়াত শিশু সম্পর্কেও সুস্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। সুতরাং এ সম্পর্কে নীরব থাকাই সমীচীন । এতদ্সত্ত্েও সলফে সালেহীন এ ব্যাপারে একমত হয়েছেন যে, মুসলমানদের অকালমৃত শিশু সন্তানেরা জান্নাতী । এই এঁকমত্যের কথা ফাররা ও অন্যান্যের সূত্রে উল্লেখ করেছেন ইমাম আহমদ, ইবনে আবী যায়েদ, আবু ইয়া'লী প্রমুখ । ইমাম নববী ও ইমাম সুয্যুতির মন্তব্যও এরকম | মোট কথা, এ সম্পর্কে দ্বিধা- দ্বন্দের অবকাশ ছিলো সুরা ফাতাহ্‌ অবতীর্ণ হওয়ার পূর্বে, পরে নয়। ইবনে হাব্বানের “সহীহ্‌ নামক গ্রন্থে এবং হজরত ইবনে আব্বাস থেকে বায্যারের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, এই উম্মত যতক্ষণ পর্যন্ত তাকদীরের বিষয়ে বিতর্কের অবতারণা না করবে এবং অকাল মৃত শিশুদের সম্পর্কে মন্তব্য না করবে, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় বিষয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। ইবনে হাব্বান বলেছেন, অকালমৃত শিশুদের সম্পর্কে হাদিসে উল্লেখিত মন্তব্য না করার নির্দেশটি প্রযোজ্য হবে কেবল অংশীবাদীদের অকালমৃত শিশুদের ক্ষেত্রে । মুসলমানদের শিশুদের ক্ষেত্রে নয়। কিন্তু এই হাদিসটিও মনসুখ বা রহিত। অর্থাৎ সুরা ফাতাহ্‌ অবতীর্ণ হওয়ার পূর্বের । ওই সময় রসুল স.কে অংশীবাদীদের অকালমৃত শিশুদের পরিণতি সম্পর্কে জানানো হয়নি। অংশীবাদীদের অকাল মৃত শিশু সম্ভান দোজখে যাবে?ঃ অংশীবাদীদের অকালমৃত শিশু সন্তান সম্পর্কেও বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। যেমন, তাফসীরে মাযহারী/৬২ টু ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।