Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অপরাধী নয়। তাই বলা হয়েছে, “কেউ কারো পাপের বোঝা বহন করবে না।" বিভিন্ন হাদিসেও বিষয়টিকে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। যেমন ইমাম আহমদের বর্ণনায় এসেছে, খানাসা বিন মুয়াবিয়ার চাচা বর্ণনা করেছেন, একবার আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! জান্নাতী কারা? তিনি স. বললেন, নবী, শহীদ ও সদ্যজাত ওই সকল শিশু যাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে (অর্থাৎ এরা হবেন বিনা হিসাবে জান্নাতবাসী)। হজরত সামুরা বিন জুনদুব থেকে বোখারী কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসের এক স্থানে উল্লেখ করা হয়েছে__ স্বপ্রযোগে রসুল স. দেখলেন, একজন সৌম্যদর্শন বৃদ্ধ শিশুদেরকে নিয়ে একটি বৃক্ষের ছায়ায় বসে আছেন। তিনি স. তার সহচর জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল বললেন, ইনি হচ্ছেন নবী ইব্রাহীম । আর তার সঙ্গের শিশুরা হচ্ছে মুসলমান ও মুশরিকদের শিশু সন্তান। এই স্বঘ্নবৃত্তান্ত শুনে উপস্থিত সাহাবীগণ বললেন, মুশরিকদের শিশুরাও? রসুল স. বললেন, হ্্যা। এই হাদিসের প্রেক্ষিতে কোনো কোনো আলেম তাই বলেছেন, যে সকল মুশরিক-সন্তান শিশুকালে মৃত্যুবরণ করবে, তারা হবে জান্নাতবাসীদের পরিচারক। হজরত আনাস থেকে আবু দাউদ তায়ালাসী বর্ণনা করেছেন, শিশুকালে মৃত্যুবরণকারী মুশরিক সন্তানদের সম্পর্কে একবার রসুল স.কে জিজ্ঞেস করা হলো। তিনি স. বললেন, তাদের তো কোনো খারাপ আমল নেই। তাই তারা জাহান্নামে যাবে না। আবার তাদের এমতো পুণ্যকর্মও নেই, যার জন্য তারা লাভ করবে জান্নাতের অধিকার । তাই তারা হবে জান্নাতের খাদেম ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত সামুরাহ বলেছেন, আমরা একবার রসুল স. এর নিকটে অংশীবাদীদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি স. বললেন, তারা হবে বেহেশতবাসীদের খাদেম । অপরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকেও এরকম বর্ণনা এসেছে। একটি প্রশ্নঃ বিশুদ্ধসূত্রস্বলিত কোনো হাদিসে অংশীবাদীদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পরিণতি সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি । অর্থাৎ তিনি দৃঢ়ভাবে এরকম বলেননি যে, তারা বেহেশতী অথবা দোজখী। যেমন, হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, একবার রসুল স.কে অংশীবাদীদের অকাল প্রয়াত শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হলো । তিনি স. বললেন, এ বিষয়ে আল্লাহই অধিক জ্ঞাত । তিনিই জানেন, তাদেরকে তিনি কী করবেন । হজরত ইবনে আব্বাস থেকেও এরকম বর্ণনা এসেছে। উত্তরঃ অংশীবাদীদের অকালপ্রয়াত শিশু-সন্তান সম্পর্কে বর্ণিত শিথিল- সূত্রবিশিষ্ট হাদিস দু'টো রহিত (মনসুখ) পদবাচ্য। হাদিস দু'টো রহিত হয়েছে সুরা ফাতাহ্‌ অবতীর্ণ হওয়ার মাধ্যমে ৷ ইতোপূর্বে রসুল স. দৃঢ়তার সঙ্গে কাউকে তাকনীরে মাযহারী/৬১ ||1111.011100119.0011

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।