তারা । আল্লাহ তখন তাদের যেভাবে ইচ্ছা শাস্তি দান করবেন । আর ওই শাস্তিদান হবে সম্পূর্ণতঃই ন্যায়ানুগ ৷ কিন্তু একথাটিও প্রণিধাননীয় যে, মানুষ কখনো তার জ্ঞান ও তার বিবেকের মাধ্যমে শরিয়তের বিধি-বিধান রচনা করতে সক্ষম নয়। ব্যবহারিক বিষয়ের বিধি-বিধান প্রত্যাদেশের মাধ্যমে জানানো হয় কেবল নবী রসুলগণকে । তাই তাদের ধর্ম মত সম্পকে জানার সুযোগ না থাকলে শরিয়তের বিধি-বিধান পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় শরিয়ত পালন না করার বিষয়টি ক্ষমার্থ। তাই এক আয়াতে বলা হয়েছে-_ “আল্লাহ এ রকম নন যে, কোনো সম্প্রদায়কে তিনি পথ-প্রদর্শনের পর পুনরায় পথভ্রষ্ট করবেন । যতক্ষণ না তিনি ওই সকল বিষয় সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন, যেগুলো থেকে বিরত থাকা অত্যাবশ্যক হানাফী অভিমতানুসারে তাফসীরে মাদারেক রচয়িতা আলোচ্য বাক্যের ব্যাখ্যা করেছেন এভাকে__ এখানে বলা হয়েছে পৃথিবীতে শাস্তিদানের কথা । অর্থাৎ “আমি রসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না' বলে বুঝানো হয়েছে -_ নবী প্রেরণ ছাড়া শিরিকের অপরাধের জন্য পৃথিবীর কোনো সম্প্রদায়কে আমি সমূলে বিনাশ করি না। আমি বলি, “এখানে শাস্তি দেই না' কথাটি ব্যাপক অর্থবোধক । কথাটিতে দুনিয়া ও আখেরাত উভয় স্থানের শাস্তির কথা রয়েছে। অর্থাৎ এখানকার শাস্তি দেই না' কথাটি একটি সাধারণ ঘোষণা । কোনো বিশেষ কাল বা স্থান এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। সুতরাং নবী প্রেরণ ছাড়া দুনিয়াতেই যদি শাস্তি দেয়া না হয়, তবে আখেরাতে আবার শাস্তি দেয়া হবে কীভাবে? আর এখানে বলা হয়েছে কেবল আল্লাহ্পাকের বিধান লংঘন এবং অন্যবিধ পাপাচরণ সম্পকীয় শাস্তির কথা । শিরিক সম্পকীয় শাস্তির কথা আলোচ্য বাক্যের উদ্দেশ্য নয়। কোনো কোনো আলেম বলেছেন, এখানে '“রসূল' শব্দটিও জ্ঞান ও বিবেকের অন্তর্ভৃক্ত। অর্থাৎ সুবিবেচনাও মানুষের জন্য রসুল তুল্য । সুস্থ বিবেকই মানুষকে ভালো ও মন্দের পার্থক্য নির্দেশ করে। তাই বিবেক যাকে সত্য বলে মনে করে, তাকে পরিত্যাগ করা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ । এই বিধানটি শিরিকসহ অন্যান্য সকল পাপকর্মের ক্ষেত্রে প্রযোজ্য । দ্রষ্টব্যঃ আলোচ্য বাক্যের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, মুশরিকদের শিশু সন্তান এবং উন্মাদদের জন্য কোনো শাস্তি নেই। শিরিক অথবা অন্যান্য পাপের কারণে তারা শাস্তিযোগ্য নয়। কারণ তাদের প্রতি কোনো রসুল প্রেরিত হয় না। অর্থাৎ রসুলতুল্য বিবেকবুদ্ধির অধিকারী তারা নয়। তাছাড়া একজনের অপরাধের কারণে অন্যকে দায়ী করা হয় না। শিশুরাও তাই তাদের পিতামাতার অপরাধে তাফসীরে যাযহারী/৬০ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।