Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সৃতরাং হে মানুষ! এসো তুমি-তোমরা, আমি-আমরা এই মুহূর্তে চূর্ণ করে ফেলি আমাদের অজ্ঞতা ও অহমিকাকে। উদাসীনতা ও উন্নাসিকতাকে। পৃথিবীর প্রপঞ্চময়তাকে ৷ ভাসাই তওবার তটভূমি থেকে আশা ও আনন্দের, ভয় ও ভরসার, প্রেম ও প্রজ্ঞার তৃষিত তরণী তীর দয়া ও মমতার অকুল সমুদ্বে। একটি মাত্র জীবন আমাদের । আত্মার সম্পাতশোভিত এ দুর্লভ মানবজীবনকে কেনো তবে করি অবহেলা ও অসতর্কতার অধীন। এসো মুখর হই তার স্মরণে ও সমর্থনে । দানে ও দয়ায় । প্রমিত ও নমিত হই তার প্রেমে, পরিব্রাজনায়, পরিপ্রার্থনায়। মহাকাশ, মহাপৃথিবী, মহাকাল, মহাজীবন আমাদের দায়িত্বহীনতা দর্শনে দ্যাখো কীরূপ বিষণ্ন । আমরা যে মানুষ___ মহাসৃষ্টি । তাই আমাদের পতন, স্বলন ও বিস্মরণ সৃষ্টিকুলের কারোই কাম্য নয়৷ তাই বিশ্বাস ও বিধান আমাদের অপরিহরণীয় একটি অত্যাবশ্যকতা ৷ সুতরাং এসো আস্থায় আনত হই। বিন্্র হই বিধানে, বিচারে, বিবেচনায় । বলি__ হে আমাদের দয়াময় প্রেমময় পরম প্রভৃপালনকর্তা! আমরা প্রবৃত্তির পীড়নে পিষ্ট করেছি আমাদেরকেই । অতএব আমাদেরকে দাও ক্ষমা, দয়া, ত্রাণ । প্রতিষ্ঠিত করো প্রত্যয়ে, প্রশ্রয়ে, প্রেমে, পরিত্রাণে ৷ তারপর জানি, জানতে চেষ্টা করি আমাদের সর্বজ্ঞ, সর্বশক্তিধর, সর্বদ্র্টা, সর্বশ্রোতা, এক-একক-অবিভাজ্য, আনুরপ্যবিহীন স্রষ্টা ও প্রতিপালনকর্তার বচনবৈভবের রহস্যময় পরিচয় । ভাসি, ডুবি, সম্ভরণ করি পুজ্ঞা ও প্রেমের এই অনন্ত সায়রে ৷ আমাদের জীবন ও মৃত্যুকে মহিমময় করে তুলতে এই অন্তহীন পর্ব্রাজনার নাবিক না হয়ে আর কোনো উপায়ই যে আমাদের নেই । আমরা যে বিশ্বাসী। তাই অপথ, বিপথ, কুপথ আমাদের জন্য চিরনিষিদ্ধ, সতত অসিদ্ধ। অবশ্য একথা স্বীকার করতেই হবে যে, প্রকৃত ও যথাযথ ব্যাখ্যা-ভাষ্য ব্যতিরেকে আকাশী বচনামূতের সমাহার এই মহাগ্রন্থ আলকোরআন বুঝতে পারা একটি অসম্ভব ব্যাপার । আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণ উন্মোচিত করবার অধিকার রয়েছে কেবল তার, যার উপরে সুদীর্ঘ তেইশ বছর ধরে অবতারিত হয়েছে এই মহান গ্রন্থের নিদর্শন ও নির্দেশনাসমূহ। আল্লাহ্‌র প্রিয়তম রসুল হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সমগ্র জীবনে ও কর্মে, কথায় ও নীরবতায় বাস্তব ব্যাখ্যা ফুটিয়ে তুলেছেন কোরআনের । সে কাল গত হয়েছে। তারপর প্রজন্ম- পরম্পরায় বয়ে চলেছে সেই অমলিন জ্ঞানের প্রবাহ। এভাবে তাফসীর শাস্ত্রের জ্ঞানপ্রবাহের প্রতিনিধিত্বে যুগে যুগে অংশগ্রহণ করেছেন অনেক যোগ্য ও জাথতহৃদয় তাফসীরকারগণ (কোরআন ব্যাখ্যাতাগণ)। সেই তাফসীরকারগণের অন্তর্ৃক্ত এক কালজয়ী পুরুষের নাম কাষী ছানাউল্লাহ্‌ পানিপথ্ী আল হানাফি আল মোজাদ্দেদি আল ওসমানী । বাংলার জ্ঞানতৃষ্ভার সুধা ও সলিলরূপে তার সেই সুবিধ্যাত তাফসীরের বঙ্গরূপ নিয়ে বার বার হাজির হচ্ছি আমরা । আলহামদুলিল্লাহ্‌ । পরম ধ্রেমাম্পদ আল্লাহ্র দয়া ও প্রশ্রয়ে এবার আমরা উপস্থিত হতে পারলাম সপ্তম খণ্ড নিয়ে । বারো খণ্ডে সমাপ্তব্য এই মহৎ ও বৃহৎ আয়োজনের সফল সমান্তির জন্য আমরা থাকতে চাই সচল, সবল ও অমল। আল্লাহপাক আমাদের এ আর্তিটুকু কবুল করুন । আমিন । কাষী ছানাউল্লাহ্‌ জন্মহণ করেছিলেন এতিহাসিক পানিপথ শহরে ১১৪৩ হিজরী সনে। দীর্ঘ বিরাশি বছর পর ১২২৫ হিজরী সনে লাভ করেছিলেন তার প্রিয়তম মহাসৃজয়িতার একান্ত সন্নিধান। রেখে গিয়েছেন তার নিরবচ্ছিন্ন জ্ঞানচর্চা ও সাধনা ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।