Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বোকা লোকটি বলবে, আমিতো তখন ছিলাম পাগল । শিশু পশ্ড সকলেই আমার গায়ে নিক্ষেপ করতো তাদের বিষ্ঠা । অতিবৃদ্ধ লোকটি বলবে । সত্য ধর্মের সংবাদ আমি পেয়েছিলাম ঠিকই । কিন্তু আমি তা ঠিক বুঝতে পারিনি । নবীবিহীন সময়ের লোকটি বলবে, আমিতো তোমার কোনো নবীর সাক্ষাতই পাইনি । আল্লাহ্‌ তাদেরকে বলবেন, ঠিক আছে। এখন আমি সরাসরি হুকুম দিচ্ছি__ তোমরা দোজখে চলে যাও। তারা দোজখের দিকে যেতে থাকবে । কিন্তু কাছে গিয়ে দোজখ দেখে ভয় পেয়ে ফিরে আসবে । এ পর্যস্ত বলার পর রসুল স. মন্তব্য করলেন, মোহাম্মদের জীবনাধিকারী সেই পবিত্র সত্তার শপথ! তারা যদি হুকুম তামিল করতো, তবে দোজখ হয়ে যেতো তাদের জন্য শীতল ও শান্তিদায়ক। হজরত আবু হোরায়রা থেকেও তিনজন বর্ণনাকারী এরকম হাদিস বর্ণনা করেছেন। এই বর্ণনায় অতিরিক্তরূপে সংযোজিত হয়েছে এই কথাটুকু__ তখন আল্লাহ্র এমতো হুকুম যে পালন করবে, দোযখের আগুন তাকে পোড়াবে না। আর যে হুকুম পালন করবে না তাকে জোর করে নিক্ষেপ করা হবে দোজখে। ইবনে মোবারক বর্ণনা করেছেন, আমাকে মুসলিম বিন ইয়াসার বলেছেন, মহাবিচারের দিনে বিচার শুরু হবে একজন অন্ধ, একজন বধির, একজন বোবার। তারা বলবে, আমরা তো ছিলাম অঙ্গহীন,পন্গু__- শুষ্ক কাষ্ঠখণ্ুতুল্য। আল্লাহ্‌ বলবেন, এখন যদি তোমাদেরকে কোনো নির্দেশ দেই, তবে কি তোমরা তা পালন করবে? তারা বলবে, হ্যা । আল্লাহ্‌ বলবেন, দোজখের আগুনে ঝাপিয়ে পড়ো । এমতো নির্দেশ শুনে তারা চুপচাপ থাকবে । তখন তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে দোজখে। আমি বলি হানাফিগণের অভিমত এই যে, জ্ঞানবান মানুষের নিকট নবীগণের আহ্বান না পৌছলেও জ্ঞান ব্যবহার করে তাকে এক আল্লাহ্‌র উপর ইমান আনতে হবে। মুক্ত থাকতে হবে শিরিক থেকে। নতুবা তাকে শাস্তি পেতেই হবে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন_ “নিশ্চয় আল্লাহ্‌ তার সঙ্গে অংশীদার স্থাপনকারীদেরকে ক্ষমা করবেন না'। নবী বিহীন সময়ের লোকেরাও এই বিধানের অন্তর্তৃক্ত | অর্থাৎ শিরিক সর্বাবস্থায় নিষিদ্ধ এবং ক্ষমার অযোগ্য ৷ বিচার দিবসে সম্ভবতঃ তারা তাদের অজ্ঞতা ও অসহায়ত্বকে ওজর হিসেবে উত্থাপন করবে। কিন্তু আল্লাহ যথাবিধি পরীক্ষা করার পর তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন । সেদিন মুশরিকেরাও তাদের কৃত শিরিককে অস্বীকার করে বসবে এবং তাদের পক্ষে সাক্ষী অনুসন্ধান করতে থাকবে। কিন্তু তাদের অঙ্গ-প্রত্য্গুলোও সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। এভাবে মহা অপরাধীরূপে প্রমাণিত হয়ে যাবে তাফসীরে মাযহারী/৫৯ ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।