Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পড়বে মাতালের মতো বাহ্যজ্ঞান শূন্য । উপস্থিত সাহাবীগণ একথা শুনে বললেন, হে আল্লাহর রসুল! আমাদের মধ্য থেকে ওই পরিস্রান প্রাপ্ত ব্যক্তিটি কে হবেন? তিনি স. বললেন, তোমাদের জন্য শুভসংবাদ । তোমাদের মধ্যে জাহান্নামী হবে হাজারে একজন । আর ইয়াজুজ মাজুজেরা সকলেই । ইমাম আবু হানিফা এই হাদিসের প্রেক্ষিতেই বলেছেন, যার জ্ঞান ও বিবেক আছে তার উপরে তাওহীদ বা আল্লাহতায়ালার অদ্বিতীয়তে বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যক । ইয়াজুজ মাজুজদের প্রতি কোনো নবী প্রেরিত হবেন না, তারা অবস্থান করবে প্রাচীরবেষ্টিত অবস্থায় । অথচ বলা হয়েছে “তারা সকলে জাহান্নামী' । সুতরাং তাওহীদ সকলের উপরে ফরজ- _ তার বা তাদের প্রতি নবী প্রেরিত হোন, অথবা নাই-ই হোন । নবীগণের তিরোধান ও আবির্ভাব কালের মধ্যবর্তী সময়ের মানুষকে মহাবিচারের দিন পুঙ্ধানুপুঙ্থরূপে পরীক্ষা করা হবে। হজরত সাওবান থেকে বাধ্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রসুল ঈসার তিরোধানের পরে ও আমার আবির্ভাবের আগের অনেক লোক ছিলো পথভ্রষ্ট । পুনরুখান দিবসে তারা তাদের পাপের বোঝা নিয়ে হাশরের প্রান্তরে উপস্থিত হবে। বলবে, হে আমাদের আল্লাহ! আমরা কোনো রসুল পাইনি । যদি পেতাম, তবে তোমার নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহ সম্পর্কে জানতে পারতাম এবং তার উপর আমল করতে পারতাম । আল্লাহ্‌ বলবেন ঠিক আছে। এখন যদি তোমাদেরকে কোনো নির্দেশ দেই, তবে তোমরা কি তা পালন করবে? তারা বলবে, অবশ্যই । আল্লাহ্‌ বলবেন, তবে দোজখে চলে যাও। এটাই আমার নির্দেশ । তারা নির্দেশানুসারে দোজখের দিকে যেতে থাকবে । কিন্তু দোজখের কাছাকাছি গিয়ে ভয়ে ফিরে আসবে । বলবে, হে আমাদের আল্লাহ্‌! দোজখের ভয়ে আমরা ভীত । আমরা তো কিছুতেই সেখানে প্রবেশ করতে পারবো না। আল্লাহ্‌ বলবেন, অবশ্যই তোমরা দোজখে প্রবেশ করবে লাঞ্কিত অবস্থায় । এ পর্যস্ত বলার পর রসুল স. হাসলেন। একটু পরেই বললেন, যদি তারা প্রথম নির্দেশানুসারে দোজখে প্রবেশ করতো, তবে দোজখের আগুন তাদেরকে পোড়াতো না। ইমাম আহমদ ও ইবনে রহ্‌ওয়াইহ রচিত গ্রন্থে এবং বায়হাকীর 'কিতাবুল ই'তিকাদ' গ্রন্থে হজরত আসওয়াদ বিন সারী থেকে বর্ণিত একটি বিশুদ্ধ- সৃত্রসম্বলিত হাদিসে বলা হয়েছে রসুল স. একবার বললেন, মহাবিচারের দিন চারজন পথত্রষ্ট লোক তাদের পথত্রষ্টতার পক্ষে দলিল উপস্থাপন করবে। তাদের একজন হবে বধির, একজন বোকা, একজন অতিবৃদ্ধ, আর একজন হবে দুই নবীর মধ্যবর্তী নবীবিহীন সময়ের । বধির বলবে, হে আমার আল্লাহ্‌! আমাদের সময়ে তোমার এক নবী সত্য ধর্মের দিকে আহ্বান জানিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি তা শুনতে পাইনি । কেউ আমাকে জোর করে শোনানোর চেষ্টাও করেনি । তাফসীরে মাযহারী/৫৮ |11111.011100119.0011

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।