মতোই । কিছুকাল পরে তিনি পুনরায় এরকম জিজ্ঞেস করলে তিনি স. বললেন, আল্লাহ্ৃতায়ালাই এ বিষয়ে সম্যক পরিজ্ঞাত। ধীরে ধীরে ইসলামের প্রসার ঘটতে লাগলো । তখন আবার সম্মানাহা খাদিজা এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করলেন রসুল স. এর নিকটে । তখন অবতীর্ণ হলো “ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন বিষ্রা উরা' (এবং কেউ অন্য কারো ভার বহন করবে না)। এখানে “বিষরুন' অর্থ পাপের ভার বা বোঝা । এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়িয়েছে__ পাপের ভার বহন করবে পাপী নিজে, অন্য কেউ নয়। শেষে বলা হয়েছে _ “আমি রসুল না পাঠানো পর্যস্ত কাউকে শাস্তি দেই না।' এ কথার অর্থ__ আমি প্রথমে রসুল প্রেরণ করে উদাসীন মানুষকে সতর্ক করি। জানিয়ে দেই শরিয়তের বিধি-বিধান । আমার প্রেরিত রসুল ও তার শরিয়তকে অস্বীকার করলেই কেবল অবাধ্যদের উপরে আপতিত হয় আমার শাস্তি ৷ সুতরাং আমার চিরাচরিত বিধানই এই যে, রসুল প্রেরণ ব্যতিরেকে আমি কাউকে শাস্তি দেই না। ইমাম শাফেয়ী বলেছেন, আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, কেবল জ্ঞান ও বিবেকের কারণে কারো প্রতি ইমান ও আমল অত্যাবশ্যক হয় না। সুতরাং কারো কাছে যদি নবী-রসুলগণের দাওয়াত বা আহ্বান না পৌছায় তবে সে শিরিক অথবা অন্যবিধ অপরাধ করলেও তার কোনো শাস্তি হবে না। কিন্ত ইমাম আবু হানিফা বলেছেন, এরকম ব্যক্তি অবশ্যই শাস্তিযোগ্য হবে। আল্লাহ্তায়ালাই প্রকৃত বিচারকর্তা ৷ মানুষ তার জ্ঞান ও বিবেককে কাজে লাগালে অবশ্যই বুঝতে পারবে যে, আল্লাহ্ এক ও অদ্ভিতীয়। আর এই ইমান বা বিশ্বাস নবুয়ত, মোজেজা ইত্যাদির প্রতি বিশ্বাসের ভিত্তি জ্ঞান ও বিবেক। সুতরাং একথাটি অবশ্য মাননীয় যে, নবী-রসুলগণের দাওয়াত না পেলেও মানুষের উপর এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যক । এই অত্যাবশ্যকতা লংঘিত হলে শাস্তি অনিবার্ধ। এই অভিমতের সমর্থনে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিস বিদ্যমান । যেমন__ হজরত আবু সাঈদ খুদরীর বর্ণনায় এসেছে, রসুল স. একবার বললেন, মহাবিচারের দিন আল্লাহ্ বলবেন, হে আদম! আদম উত্তরে বলবেন, এই যে আমি । হে আমার আল্লাহ্! সকল কল্যাণ তো তোমারই অধিকারে । আল্লাহ্ বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে দোজখের অংশ বের করো । আদম বলবেন, কীভাবে? আল্লাহ্ বলবেন, প্রতি হাজারে নয়শ' নিরানব্বই জন । আল্লাহ্র এ নির্দেশ হবে অত্যন্ত ভয়াবহ । শাস্তির ভয়ে তখন শিশুরা হয়ে যাবে বৃদ্ধ । আর গর্ভপাত ঘটবে গর্ভবতীদের । মানুষ তখন হয়ে পড়বে নেশাগ্রস্তদের মতো উদভ্রান্ত । অথচ তারা মাতাল নয়। আল্লাহ্র শাস্তির আশংকাতেই তারা হয়ে তাফসীরে মাযহারী/৫৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।