Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস, কালাবী ও মুকাতিল বলেছেন, ভালো ও মন্দ মানুষের অস্তিতৃসম্পৃক্ত। আর তাকে ওই ভালো-মন্দ বা পুণ্য-পাপ সম্পর্কে জবাবদিহিও করতে হবে। হাসান বলেছেন, এখানে 'ত্বায়ের' কথাটির অর্থ কৃতকর্ম_ কল্যাণ ও অকল্যাণ । তত্বজ্ঞগণ বলেন, “ত্বায়ের' অর্থ ওই পূর্বনির্ধারণ, যার বাস্তবায়ন অবশ্যন্তাবী । অর্থাৎ মানুষ তার তাকদীরের লিখন অনুসারে কর্ম অবশ্যই করবে এবং তার প্রতিফলও অবশ্যই পাবে। পুরস্কার অথবা তিরস্কার___ যাই হোক না কেনো। আবু উবাইদা এবং কুতাইবি বলেছেন : “ত্বায়ের' অর্থ এখানে ভালো এবং মন্দ উভয় প্রকার ভাগ্যলিপি। আরববাসীরা বলে থাকে “ত্বরা ছাহমু ফুলানিন বি কাযা' (অমুক ব্যক্তি ভাগ্যের দাস)। উল্লেখ্য যে, গ্রীবাদেশ, কণ্ঠদেশ বা গলা এমন একটি জঙ্গ___ যার মাধ্যমে সৌন্দর্য ও অপসৌন্দর্য উভয় অবস্থাই প্রকাশিত হয়। অচ্ছেদ্য, বা সার্বক্ষণিকরূপে সন্তাসং্রিষ্ট বিষয়কে আরববাসীরা গলার হার বলে থাকে । যেমন-__ নিন্দা বা প্রশংসা অমুক ব্যক্তির গলার হার। এভাবেই প্রতিটি মানুষের তাকদীরকে আল্লাহপাক তার শ্রীবালগ্ন করে রেখেছেন বা করেছেন কণ্ঠহার স্বরূপ । মুজাহিদ বলেছেন, প্রতিটি মানবশিশুর কণ্ঠলগ্র করে দেয়া হয় একটি লিখিত পত্র বা চিরকুট । ওই চিরকুটে লেখা থাকে 'পুণ্যবান' অথবা 'পাপিষ্ঠ।' এরপর বলা হয়েছে__- 'এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করবো এক কিতাব যা সে পাবে উন্মুক্ত ।' একথার অর্থ__ মহাবিচারের দিনে আমি বের করবো প্রত্যেকের আমলনামা । ওই আমলনামা সে পাবে উন্মুক্ত অবস্থায় । বাগবী লিখেছেন, সম্মানিত সাহাবীগণের বক্তব্যরূপে এসেছে, মানুষের আমু শেষ হয়ে গেলে আমল লেখক ফেরেশতাদেরকে বলা হয়-__ তার আমলনামা বন্ধ করে দাও । বিচারদিবসের আগে তার আমলনামা আর খোলা হবে না। পরের আয়াতে (১৪) বলা হয়েছে__- “আমি বলবো, তুমি তোমার আমলনামা পাঠ করো; আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট ।' একথার অর্থ__ মহাবিচারের দিন মানুষকে বলা হবে, তোমার আমলনামা তুমিই পড়ো। নিজে নিজেই হিসাব করে দ্যাখো, তুমি কী? পাপী না পুণ্যবান? এখানে 'হাসীব' অর্থ হিসাব গ্রহণকারী ৷ অথবা এর মর্মার্থ “যথেষ্ট । অর্থাৎ তোমার সত্তাই তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট । সে তখন সাক্ষ্য প্রদান করবে তোমারই বিরুদ্ধে। হজরত আনাস থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সকল আমলনামা সেদিন আরশের নিচে রাখা হবে (সকল মানুষকে একব্র করা হবে হাশরের ময়দানে) হঠাৎ প্রবাহিত হবে এক দমকা বাতাস । ওই বাতাসে আমলনামাগুলো উড়ে গিয়ে পড়বে মানুষের ডান অথবা বাম হাতে । |||. 2|100119.0011 অক্ষীরে মহারী ৫৫

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।