Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞাতব্যঃ ইমাম লিখেছেন, একবার হজরত আবদুল্লাহ ইবনে সালাম রসুল স.কে চন্দ্রপৃষ্ঠের কালো দাগ সম্পর্কে জানতে চাইলেন । রসুল স. বললেন, সূর্য ও চন্দ্রের আলো ছিলো একই রকম । পরে চন্দ্রের তীক্ষ আলোককে নিষ্প্রভ করা হয়। সেই মুছে ফেলার দাগকেই তোমরা বলো চন্দ্রের কলঙ্ক। আল্লাহ্‌ এরশাদ করেন___ “ফামাহাওনা আয়াতাল লাইলি" (রাত্রিকে করেছি নিরালোক)। এরপর বলা হয়েছে__ “যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্যসংখ্যা ও হিসাব স্থির করতে পারো।' একথার অর্থ__ রাত্রি ও দিবসকে এরকম করেছি একারণে যে, রাতে যেনো তোমরা দূর করতে পারো দিবসের কর্মমুখরতাজনিত পরিশ্রাততি। সৃষ্টি করতে পারো ইবাদতের সুখকর সুযোগ ও সময়। আর দিবসে পূর্ণোদ্যমে শুরু করতে পারো আয়-উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা । আবার রাব্রি-দিবসের এমতো বিবর্তনকে গণনা করতে পারো সপ্তাহ, মাস, বছর___ বছরের পর বছর। শেষে বলা হয়েছে__ 'এবং আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি।" একথার অর্থ_ এভাবে আমি প্রমাণ উপস্থাপন করি আমার একক র যাতে সত্যান্বেষণ ও সত্যাভিসার হয় অনাবিল, স্পষ্ট ও নিঃসন্দিপ্ধ। সূরা বানী ইসরাইল £ আয়াত ১৩, ১৪ পাঠ ১০ 88 5 রি রস 5417৯০১45০৯ ৮৮4-29৮1৩9 2: _015536,43555151/555454% না রণ ন্ট 0 প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তাহার খীবালগ্ন করিয়াছি এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব, যাহা সে পাইবে উন্মুক্ত। 0 আমি বলিব, “তুমি তোমার কিতাব পাঠ কর; আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট ।' প্রথমে বলা হয়েছে___ প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন করেছি।' একথার অর্থ_ আমি প্রত্যেকের অদৃষ্টলিপি বা তাকদীরকে করেছি তার কণ্ঠদেশের আবরণ বা গলার হার। সুতরাং মানুষ যেখানেই থাক না কেনো, তাকদীরের বিধান থেকে সে কোনোক্রমেই পৃথক হতে পারবে না। তাফসীরে মামহারী/৫৪ ॥1|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।