জীবনাধিকারী! আমি বিশ্বাসবান ও বিশ্বাসবতীদের জন্য যদি কখনো অপপ্রার্থনা প্রকাশ করি, তবে তুমি সে অপপ্রার্থনাকে তাদের জন্য শুভপ্রার্থনায় পরিণত করে দিয়ো । সে প্রার্থনাকে করে দিয়ো তাদের বিশুদ্ধচারিতার কারণ । আল্লাহৃতায়ালাই সমধিক জ্ঞাত। এরকমও বলা যেতে পারে যে, আলোচ্য আয়াতে 'ইনসান' বলে বুঝানো হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । আর “অকল্যাণ কামনা করে' বলে এখানে বুঝানো হয়েছে তাদের শাস্তি কামনাকে । উল্লেখ্য যে, মক্কার মুশরিকেরা আল্লাহ্র আযাবের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করতো । যেমন, নজর বিন হারেছ বলতো, হে আল্লাহ্! মোহাম্মদের দল ও আমাদের দলের মধ্যে যে দল উত্তম, সেই দলকে তুমি বিজয়ী করো। আবার কখনো বলতো, হে আল্লাহ্! মোহাম্মদ এবং কোরআন যদি সত্য হয়, তবে তুমি আকাশ থেকে আমাদের উপরে প্রস্তর বর্ষণ করো। আল্লাহপাক অবশ্য তার এ অপপ্রার্থনাকে তাৎক্ষণিকভাবে কবুল করেননি । তাকে এবং তার মতো দুর্বৃত্তদেরকে শাস্তি দিয়েছিলেন পরে___ বদর যুদ্ধের সময়। পরের আয়াতে (১২) বলা হয়েছে___ “আমি রাত্রি ও দিবসকে করেছি দু'টি নিদর্শন।' একথার অর্থ__ রাত্রি ও দিবস হচ্ছে আমার অপার ক্ষমতা ও প্রজ্ঞাময়তার দু'টি বিশেষ নিদর্শন । এরপর বলা হয়েছে___ 'রাত্রিকে করেছি নিরালোক এবং দিবসকে করেছি আলোকময় ।' একথার অর্থ_- আমি রাতকে করেছি তমসাবৃত ও দিবসকে করেছি আলোকোজ্জ্বল । কোনো কোনো আলেম বলেছেন, রাত্রি ও দিবসের কথা বলে এখানে ইঙ্গিত করা হয়েছে রাতের চন্দ্র ও দিবসের সূর্যের প্রতি । যদি তাই হয়, তবে আলোচ্য বাক্যের মর্মার্থ দাড়াবে-__- আমি রাতের চাঁদকে ক্ষয় করতে করতে নিঃশেষ করে ফেলি, আর দিবসকে রাখি সূর্যালোকে সমুস্ভাসিত। তাই দিবসে পৃথিবীর সবকিছু হয় স্পষ্টরূপে পরিদৃশ্যমান। এভাবে রাতের চাদ ও দিনের সূর্য হয়েছে আমার অতুলনীয় নিদর্শনের দু'টি বিশেষ প্রতীক । কারী কাসায়ী বলেছেন, আরববাসীরা “আবৃসারান নাহার' বলে ওই সময়কে, যখন সকলবস্ত স্পষ্টরূপে অক্ষিগোচর হয় দিবাভাগে । হজরত ইবনে আব্বাস বলেছেন, প্রথমদিকে চন্দ্র ও সূর্যের আলো ছিলো সমান। তারপর আল্লাহতায়ালা সূর্যালোককে সম্তর ভাগে ভাগ করলেন। চন্দ্রালাককেও তেমনি ভাগ করলেন সত্তর ভাগে । তারপর চন্দ্রের উনসত্তর ভাগ আলোকে চিরদিনের জন্য মিলিয়ে দিলেন সূর্যালোকের সঙ্গে। এরপর আল্লাহ্র নির্দেশানুসারে চাদের উপর হজরত জিবরাইল তার ডানাস্পর্শ করলেন তিন বার। ফলে চন্দ্রালোকের তেজস্থবিতা গেলো উবে । থাকলো কেবল নরম ও স্নিগ্ধ আলো । একবার চন্দরপৃষ্ঠের কালো দাগ সম্পর্কে ইবনে কাওয়া কর্তৃক জিজ্ঞাসিত হয়ে হজরত আলী বলেছিলেন, ওটি হচ্ছে আলোর তীব্রতা মুছে ফেলার দাগ। |||. 2|100119.00]1 অক্পীর মামার!
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।