Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরূপ কামনাকেই আয়াতে বলা হয়েছে অপধীর্থনা। কল্যাণ কামনার অর্থ হচ্ছে__ সে কামনা করে দ্বীন ও দুনিয়ার কল্যাণ। পরিত্রাণ কামনা করে পারলৌকিক শাস্তি থেকে । এরূপেই সে কামনা করে অকল্যাণও । তবে আল্লাহ্‌ মেহেরবান। তাই তাৎক্ষণিক সে সব প্রার্থনা তিনি মপ্তুর করেন না। করলে দুর্দশাগ্রস্ত হতো তারা । হজরত ইবনে আব্বাস বলেছেন, স্বভাবতই মানুষ অসহিষ্ঞ্, অস্থির । তাই তারা দুঃখে ধৈর্যহারা হয় এবং সুখে হয় কৃতজ্ঞতা বিমুখ প্রার্থনা করে চাঞ্চল্য সহকারে । কোনো কোনো আলেম বলেছেন, এখানে “ইনসান' (মানুষ) কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে হজরত আদমকে । আর এখানে “আশু রূপায়ণ কামনা করে' বলে বুঝানো হয়েছে তার ওই অবস্থানের কথা, যখন তার শরীরে ঘটানো হয়েছিলো আত্মার সম্পাত। তার নাভীমূল পর্যন্ত আত্মার ক্রিয়া শুরু হতে না হতেই তিনি তখন পুনঃপুনঃ উঠে দীড়াতে চেষ্টা করেছিলেন । আর বার বার তার ওই প্রচেষ্টা পর্যবসিত হচ্ছিলো নিক্ষলতায় ৷ হজরত ইবনে আব্বাসের এই উক্তিটি বর্ণনা করেছেন ইবনে জারীর । ওয়াকেদী তার যুদ্ধবিষয়ক গ্রন্থে জননী আয়েশার এক মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসের মাধ্যমে বর্ণনা করেছেন, একবার রসুল স. এক বন্দীকে জননী আয়েশার নিকটে উপস্থিত করে বললেন, একে কড়া পাহারায় রাখতে হবে । এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন । জননী আয়েশা বন্দীটির প্রতি তীক্ষুদৃষ্টি রাখছিলেন। কিন্তু হঠাৎ এক আগন্ত্রক মহিলার সংগে কথা বলতে গিয়ে অন্যমনক্ক হয়ে পড়লেন তিনি। সুযোগ পেয়ে লোকটি সটকে পড়লো সেখান থেকে । কিছুক্ষণ পর সেখানে হাজির হলেন রসুল স. স্বয়ং। বললেন, বন্দী লোকটিকে তো দেখছি না। জননী বললেন, কোথায় যে গেলো । রসুল স. কিছুটা উত্তেজিত হয়ে বললেন, আল্লাহ্‌ তোমার হাত কেটে দিক! একথা বলেই তিনি বাইরে গিয়ে অপেক্ষমান সাহাবীগণকে বললেন, মালযামের পশ্চাত্ভূমি থেকে শিগৃ্ণীর লোকটিকে খুঁজে নিয়ে এসো। নির্দেশ শুনে অতি দ্রত রওনা হলো অনুসন্ধানকারীরা। পলাতক লোকটি বেশী দূর যেতে পারেনি । তাই সহজেই ধরা পড়লো সে। পুনরায় তাকে বন্দী করে আনা হলো রসুল স. সকাশে। তাকে দেখে নিশ্চিন্ত মনে গৃহাভ্যন্তরে প্রবেশ করে রসুল স. দেখলেন, তার প্রিয়তম জীবন সঙ্গিনী একস্থানে বসে বার বার তার হাত ওলোট পালট করে দেখছেন। তিনি স. জিজ্ঞেস করলেন, কী ব্যাপার ? জননী আয়েশা বললেন, আমি আপনার অপপ্রার্থনা কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছি। রসুল স. সঙ্গে সঙ্গে তার দুই হাত উধ্র্বে উত্তোলন করে প্রার্থনা জানালেন, হে আমার আল্লাহ্‌! আমিও তো মানুষ । সুতরাং ভুল, ক্রোধ এ সকল মানবিক বৃত্তি কখনো কখনো আমার স্বভাবেও ছায়াপাত করতে পারে । হে আমার অষ্গীরে সাহহারী৫২ |||||| 2|া100]18,01

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।