Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এমতো আশা করা যেতে পারে যে, আল্লাহ্‌ তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আর যদি আখেরী রসুল ও কোরআনের বিরোধী হও, তবে তিনিও তোমাদের সঙ্গে পূর্ববং আচরণ করবেন। অর্থাৎ আগের মতো আবার তোমাদের উপরে নেমে আসবে আল্লাহ্‌র আযাব । উল্লেখ্য যে, আল্লাহতায়ালার এই আহ্বানে সাড়া দিয়েছিলেন ইহুদী সম্প্রদায়ভূত হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম, হজরত কাব আহবার ও তার সঙ্গীসাথীগণ। ওদিকে খৃষ্টান সম্প্রদায়ের মধ্য থেকে সাড়া দিলেন বাদশাহ নাজ্জাসী ও আবিসিনিয়া থেকে মদীনায় আগত প্রতিনিধি দল। আর জঅঙ্গীকারা- নুসারে আল্লাহতায়ালা তাদের উপর বর্ষণ করলেন তার বিশেষ রহমত । তাদের সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে__ “কিতাবীদের মধ্যে অবিচলিত একটি দল আছে, তারা রাত্রিকালে আল্লাহ্‌র আয়াত আবৃত্তি করে এবং সেজদা করে।' অপর এক আয়াতে বলা হয়েছে__- “রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শ্রবণ করে, তখন তারা যে সত্য উপলব্ধি করে, তার জন্য তুমি তাদের চক্ষু বিগলিত দেখবে ।' অপর পক্ষে যারা আল্লাহতায়ালার এই আহ্বানে সাড়া দেয়নি তাদের উপর নেমে এসেছিলো আল্লাহ্র শাস্তি। বিদ্বেষপ্রবণ ইহুদীরা রসুল স.কে শহীদ করে দেয়ার জন্য গোপন ষড়যন্ত্রে মেতে উঠেছিলো। যাদু করেছিলো তাকে । আর একবার খাদ্যে বিষ মিশিয়ে তাকে সরিয়ে দিতে চেয়েছিলো এ পৃথিবী থেকে । তাই আল্লাহতায়ালা তার প্রিয় রসুলকে প্রতিশোধ গ্রহণের নির্দেশ দিলেন । রসুল স.ও যথারীতি এ নির্দেশ পালন করলেন । বনী কুরায়জার সকল পুরুষকে প্রদান করলেন মৃত্যুদণ্ড। আর বনী নাজীরকে করলেন দেশান্তর। তদুপরি তাদের উপর ধার্য করলেন অবমাননাকর জিষিয়া কর। শেষে বলা হয়েছে--_ 'ওয়াজাআ'ল্না জাহান্নামা লিল্‌ কাফিরীনা হাসীরা' অর্থ জাহান্নামকে আমি করেছি সত্যপ্রত্যাধ্যানকারীদের জন্য কারাগার । ওই কারাগারে আমি তাদেরকে অনন্তকালের জন্য আবদ্ধ করে রাখবো । কম্মিনকালেও তারা সেখান থেকে বের হতে পারবে না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “হাসীরা' শব্দটির অর্থ বাসাত্ব শেষ্যা বা বিছানা)। যদি তাই হয়, তবে আলোচ্য বাক্যের অর্থ দীড়াবে__ জাহান্নামকে আমি করেছি সত্যপ্রত্যাখ্যান-কারীদের শয্যা ! এর পরের আয়াতে (৯) বলা হয়েছে ___ 'এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ-নির্দেশ করে।' এ কথার অর্থ__- হে আমার রসুল! শুনুন এবং প্রচার করুন যে, নিঃসন্দেহে আপনার উপরে অবতীর্ণ এই কোরআন সত্যান্বেষীদেরকে প্রদান করে নির্ভুল পথের দিশা। তাফসীরে মাহহারী৫০ 11॥|||01100118.001

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।