Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

?%7215%৮-০৫ নির্মেঘ আকাশ থেকে যেমন বৃষ্টিপাত হয় না, তেমনি নির্বিশ্বাসী জীবন থেকেও ঝরে না জীবন-মৃত্যুর রহস্যসঞ্চারক বারিনির্বর। অথচ অদৃশ্যের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে আমাদের অস্তিত্ব, স্থিতি, আগমন-প্রত্যাগমন ৷ এভাবেই আমরা একে একে আসছি । চলে যাচ্ছি। আসবো । চলে যাবো । এ প্রবাসে আমাদের আবির্ভাব ও তিরোভাব এভাবেই চলেছে নিরন্তর, নিরবচ্ছিন্নপে । এ হচ্ছে আমাদের অনড় ললাটলিখন। মানুষ! ভেবে দ্যাখো, কতো অসহায় তুমি । তোমার আবির্ভাব ও তিরোধানকে তুমি মুহূর্তকাল অগ্র-পশ্চাৎ করতে পারো না। অনড় মৃত্যুকে কিছুতেই করতে পারো না রুদ্ধ অথবা বিলম্িত । নিজের । প্রিয়জনের । সুহৃদ-স্বজনের । শক্রর ৷ মিত্রের ৷ কে তোমাকে, তোমাদেরকে এভাবে করে চলেছে অস্তিত্বের আকর? কে তোমাদেরকে জাগিয়েছে অনস্তিত্ে সুপ্তি থেকে সুষমার দৃষ্টিগ্রাহ্যতায়। কে আবার নিভিয়ে দিচ্ছে সাধের জীবনায়ন, কৃতি, খ্যাতি ও নির্ষিতি। তবে জীবনে-মরণে, সফলতায়-বিফলতায়, সুস্থতায়-অসুস্থতায় তিনিই কি নন তোমাদের প্রকৃত ও একমাত্র বিশ্বাসভাজন, সমর্পণস্থল ও আশ্রয়? ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।