Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সুদ্দী বলেছেন, আল্লাহতায়ালা যখন আকৃতি বিকৃত করার পর পুনরায় বখতে নসরকে আগের মতো চেহারা দিলেন, তখন তার স্বভাবে আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলো। সে হজরত দানিয়েল ও তার সাথীদেরকে সম্মান প্রদর্শন করতে লাগলো বিশেষভাবে । এরকম করতে দেখে তার সম্প্রদায়ের লোকেরা ংসা করতে লাগলো খুব। তারা ছিলো অগ্নি উপাসক। হিংসাবশতঃ তারা বখতে নসরকে বললো, দানিয়েল মদ্যপান করে । সুতরাং সে অতিমাত্রায় প্রস্রাব নিশ্চয়ই করে। উল্লেখ্য যে, অতি মাত্রায় প্রত্রাব করাকে তাদের সমাজে ঘৃণার চোখে দেখা হতো । বখতে নসর তাদের কথায় প্ররোচিত হলো। একদিন সে হজরত দানিয়েল আর তার সঙ্গীদের জন্য পাঠালো কিছু উত্তম আহার্য ও মদ। তার বাড়ীর সামনে বসালো প্রহরী । তাকে বললো, খেয়াল রেখো, সর্ব প্রথম যে প্রস্রাব করতে বাইরে বেরোবে, তার প্রতি তীর নিক্ষেপ করবে। সে যদি বলে আমি বখতে নসর তবু তার কথা বিশ্বাস করবে না । বলবে, তুমি মিথ্যাবাদী । যে প্রথমে বাইরে বের হবে, তাকেই তীর বিদ্ধ করার জন্য আমি নির্দেশপ্রাপ্ত। এই বলে সঙ্গে সঙ্গে তীর বিদ্ধ করবে তাকে । একথা বলেই বখতে নসর হজরত দানিয়েলের বাসভবনে হাজির হলো মেহমানরূপে । কিছুক্ষণ সেখানে অবস্থানের পর বখতে নসরই বের হলো প্রথমে । প্রহরীকে বললো, আমি কিন্তু বখতে নসর। প্রহরী তার কথা বিশ্বাস করলো না। বললো, তুমি মিথ্যাবাদী । এই বলেই তীর নিক্ষেপ করলো সে। তীরবিদ্ধ বখতে নসরের মৃত্যু ঘটলো কিছুক্ষণের মধ্যেই । বাগবী লিখেছেন, এ্রতিহাসিকগণ হজরত ইয়াহ্‌ইয়ার শহীদ হওয়ার পর বখতে নসরের বায়তুল মাকদিস অভিযানের কথা লিখেননি। তারা লিখেছেন বখতে নসর বায়তুল মাকদিস অভিযানে বের হয়েছিলো হজরত শা*ইয়াকে শহীদ করার পর। তখন বনী ইসরাইলদের নবী ছিলেন হজরত আরমিয়া। হজরত আরমিয়া ও হজরত ইয়াহ্‌ইয়ার আবির্ভাবকালের ব্যবধান ছিলো চারশ' একষন্টি বছর । আর তখন পারস্যরাজ বাহমানের পক্ষ থেকে বাবেল শাসন করতো কীরাশ ৷ ওই সময় দ্বিতীয় বারের মতো বায়তুল মাকদিস পুনঃনির্ষিত হয়। ওই পুনঃনির্মাণ সংঘটিত হয়েছিলো বখতে নসর কর্তৃক বায়তুল মাকদিস ধ্বংস হওয়ার সত্তর বছর পর। পুনঃনির্মাণের অষ্টাশি বছর পরে বায়তুল মাকদিসের কর্তৃত্ব গ্রহণ করে শাহ্‌ সেকেন্দার। এরপর আনুমানিক তিনশত তেষত্টি বছর বিগত হলে জন্ম গ্রহণ করেন হজরত ইয়াহইয়া । বাগবী আরো লিখেছেন, এ সম্পর্কে ইবনে ইসহাকের বর্ণনাটিই সমধিক শুদ্ধ । পরের আয়াতে (৮) বলা হয়েছে__ “সম্ভবতঃ তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে তিনিও তার আচরণের পুনরাবৃত্তি করবেন।' এ কথার অর্থ__ হে কিতাবধারীগণ! হে ইহুদী, হে খৃষ্টান! তোমরা যদি শেষ রসুলের প্রতি ইমান আনো এবং কোরআনের বিধানানুসারে নিজেদেরকে সংশোধিত করো, তবে তাফসীরে মাযহারী/৪৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।