Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বাবেল পৌছে সকলে দেখতে পেলো রাজা সাহাবাইন আর নেই । জনতা তখন বখতে নসরকেই নির্বাচিত করলো তাদের রাজারূপে । বাবেলবাসীরা ছিলো অগ্নি উপাসক। বখতে নসরও ছিলো তাদের সম্প্রদায়ভূত। তত্সত্বেও সে হজরত দানিয়েল ও তার সঙ্গীদেরকে খুবই সম্মান করতো । বিষয়টিকে কেউ কেউ মেনে নিতে পারলো না। তারা একবার রাজাকে একান্তে পেয়ে বললো, মহামান্য রাজন! দানিয়েল ও তার সঙ্গীরা আপনার ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা আমাদের জবাই করা পশুর গোশত ভক্ষণ করাকে বৈধ মনে করে না। রাজা তৎক্ষণাৎ হজরত দানিয়েল ও তার সঙ্গীদেরকে ডেকে জিজ্ঞেস করলো, এরা যা বললো, তা কি ঠিক ? হজরত দানিয়েল জবাব দিলেন, আমরা এক আল্লাহ্‌য় বিশ্বাসী । তাই যারা অংশীবাদী, তাদের জবাইকৃত পশুর গোশত আমাদের জন্য হারাম । বখতে নসর একথায় অপমানিত বোধ করলো খুব । নির্দেশ দিলো, এই মুহূর্তে একটি গর্ত খনন করে দানিয়েল ও তাঁর সতীর্থদেরকে ওই গর্তে ফেলে দাও । তারপর সেখানে ফেলে দাও একটি হিংস্র বাঘকে। নির্দেশ প্রতিপালিত হলো । গভীর গর্তে হজরত দানিয়েলের দল ও হিংস্র বাঘটিকে রেখে ফিরে এলো সকলে । হজরত দানিয়েলের সতীর্থদের সংখ্যা ছিলো ছয়জন । কয়েকদিন পর কৌতৃহলী লোকেরা গর্তটির কাছে গেলো । তারা ভেবেছিলো এ করেছে। কিন্তু গর্তের পাড়ে দীড়িয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলো তারা । দেখলো হজরত দানিয়েল ও তার সঙ্গীরা বহাল তবিয়তে উপবিষ্ট । আর তাদের সামনে বিশাল বাঘটি সামনের পা দু'টো মেলে দিয়ে নিশ্চিন্তে শুয়ে আছে। তাদের সঙ্গে সপ্তম এক ব্যক্তিও উপস্থিত । সে আর কেউ নয়, বখতে নসর স্বয়ং । উল্লেখ্য যে, আল্লাহপাক বখতে নসরের চেহারা প্রতি বছর পরিবর্তন করে দিতেন। ওহাব বলেছেন, আল্লাহপাক বধতে নসরকে কোনো বছর শকুন আকারে, কোনো বছর ষাড় আকারে আবার কোনো বছর বাঘের আকারে রাখতেন । এভাবে তার আকৃতি পরিবর্তন করা হয়েছিলো সাত বছর ধরে। এই পরিবর্তন অবশ্য ছিলো তার শারীরিকভাবে । অন্তর কিন্ত বরাবরই ছিলো তার মানুষের মতো। শেষে আল্লাহপাক তাকে সাম্রাজ্যাধিকারী করেছিলো এবং শোনা যায় সে শেষ কালে আল্লাহ্‌র প্রতি ইমানও এনেছিলো। এ প্রসঙ্গে একবার ওহাবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, আমি বখতে নসর সম্পর্কে আহলে কিতাবদেরকে বিভিন্ন মন্তব্য করতে শুনেছি। তাদের কেউ কেউ বলেছে, বখতে নসর ইমানসহ মৃত্যুবরণ করেছিলো । আবার কেউ কেউ বলেছে, সে তো আল্লাহ্‌র দুশমন। সে বায়তুল মাকদিস ধ্বংস করেছে। পুড়িয়ে দিয়েছে তওরাত। নবীদেরকে হত্যা করতেও সে কুপ্ঠিত হয়নি। সে ছিলো অভিশপ্ত। তাই তার তওবা কবুল করা হয়নি। তাফসীরে মাযহারী/৪৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।