কিন্তু আমার একটি কথা তোমাকে শুনতে হবে । যখন হত্যাকাণ্ড চালাতে বলবো তখন চালাবে । আর বন্ধ করতে বললে সঙ্গে সঙ্গে বন্ধ করবে । বখতে নসর বললো, ঠিক আছে, তাই করবো । বৃদ্ধ বললো, তোমার সৈন্যদেরকে চারটি সমান অংশে ভাগ করে শহরের চারদিকে অবস্থান গ্রহণ করতে বলো এবং তাদেরকে নির্দেশ দাও, তারা যেনো সকলে একযোগে উপরের দিকে হাত উঠিয়ে বলে, আমরা ইয়াহইয়া বিন জাকারিয়ার রক্তের বিনিময়ে তোমার কাছে বিজয় চাই। আশা করা যায়, তোমরা এরকম দোয়া করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে সকল প্রাকার। বখতে নসর বৃদ্ধের পরামর্শ বাস্তবায়ন করলো । সৈন্যদের দোয়া করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়লো প্রাকার। বৃদ্ধ বললো, সেনাপতি! সেনাদলকে সংযত হতে বলো। আর তুমি এসো আমার সঙ্গে । এই বলে বৃদ্ধ বখতে নসরকে নিয়ে গেলো বধ্যভূমিতে । সেখানে তখনো ফিনকি দিয়ে প্রবাহিত হচ্ছিলো হজরত ইয়াহ্ইয়ার শহীদি খুন । বৃদ্ধ বললো, তুমি গণহত্যা শুরুর নির্দেশ দানের পর লক্ষ্য রেখো এই রক্ত প্রবাহের দিকে । দেখবে গণহত্যার সময় এই রক্ত টগবগ করে ফুটছে। একসময় আবার বন্ধ হয়ে যাবে এই রক্তপ্রবাহ। তখন তুমি গণহত্যা বন্ধ করার নির্দেশ দিয়ো । বখতে নসর গণহত্যার নির্দেশ দিলো। তার সৈন্যরা বনী ইসরাইলদের যাকে সামনে পেলো, তাকেই হত্যা করতে লাগলো । এ ভাবে সত্তর হাজার লোককে হত্যা করার পর বন্ধ হয়ে গেলো হজরত ইয়াহ্ইয়ার রক্তপ্রবাহ। বৃদ্ধ বললেন, সেনাধিনায়ক! এবার সকলকে হত্যাকাণ্ড বন্ধ করতে বলো। কোনো নবীকে হত্যা করলে আল্লাহতায়ালা তার হস্তারক ও হস্তারকের প্রতি যারা সন্তুষ্ট, তাদেরকে হত্যা না করা পর্যস্ত ক্ষান্ত হন না। বখতে নসর হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ দিলো। সৈন্যরা তাদের তরবারী কোষাবদ্ধ করলো । ওই সময় বখতে নসরের সঙ্গে সাক্ষাত করলো ওই তিন ব্যক্তি যারা এক সময় তার নিকট থেকে নিরাপত্তাপত্র লিখে নিয়েছিলো । বখতে নসর তাদেরকে চিনতে পারলো এবং নিরাপত্তীপত্রের অবশেষে বখতে নসর বায়তুল মাকদিস মসজিদকে পরিত্যক্ত ঘোষণা করলো । মৃত জীব-জন্ত ও আবর্জনা দিয়ে ভরে ফেললো বায়তুল মাকদিসের প্রাঙ্গণ । তারপর প্রত্যাবর্তন করলো বাবেলের দিকে। উল্লেখ্য যে, বায়তুল মাকদিসের শহর ধ্বংস করার ক্ষেত্রে রোমানরাও বখতে নসরকে প্রভূত সাহায্য করেছিলো । বখতে নসর বাবেলে প্রত্যাবর্তনের সময় বনী ইসরাইলদের কতিপয় সমাজপতিকে সঙ্গে নিয়ে গেলো। তাদের সঙ্গে আরো ছিলেন পরবর্তী সময়ের নবী হজরত দানিয়েল ও অন্য কয়েকজন নবী । তারা তখন বালক । জালুতের মাথাও সঙ্গে করে নিয়ে গিয়েছিলো বখতে নসর । তাফসীরে মাযহারী/৪ ৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।