Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কিছুদিন পরের ঘটলা। বাদশাহ তার ওই ভগ্মিপুত্রীকে এক মদ্যপানের আসরে নিমন্ত্রণ জানালো । মেয়েটির মা তাকে সাজিয়ে গুজিয়ে সুবাসিতা ও আভরণ শোভিতা করে বাদশাহর দরবারে প্রেরণ করলো । বার বার বলে দিলো, খবরদার! সহজে ধরা দিয়ো না। বাদশাহকে নিজ হাতে মদ্য পরিবেশন কোরো । তিনি যখন তোমাকে পাবার জন্য ব্যাকুল হবেন, তখন বোলো, আমার একটি দাবি আপনাকে পূরণ করতেই হবে। অন্যথায় আপনার আহ্বানে আমি মন থেকে সাড়া দিতে পারবো না। বাদশাহ যখন তোমার দাবির কথা জানতে চাইবেন, তখন বোলো, ইয়াহইয়া ইবনে জাকারিয়ার ছিন্ন মস্তক চাই। যতক্ষণ আপনি তা বাসনে করে আমার সামনে উপস্থিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার অঙ্কশায়িনী হতে পারবো না। রাজ দরবারে মেয়েটি তার মায়ের নির্দেশ মতো সব কিছুই করলো । তার দাবির কথা শুনে চমকে উঠলো বাদশাহ । বললো, হতভাগী নারী! অন্য কিছু চাও। মেয়েটি বললো, অন্য কিছুই আমি চাই না। চাই ইয়াহ্‌ইয়ার কর্তিত মস্তক । বাদশাহ তখন তার ভগ্রিপুত্রীর প্রেমে আত্মহারা। তাই তার মনস্তুষ্টির জন্য হুকুম জারী করলো, এই মুহূর্তে ইয়াহ্ইয়ার মাথা কেটে এনে একটি পাত্রে করে আমার প্রিয়তমার সম্মুখে উপস্থাপন করা হোক । রাজ-নির্দেশ পালিত হলো। হজরত ইয়াহ্ইয়ার কর্তিত মস্তক একটি খোলা বাসনে করে আনা হলো বাদশাহ ও তার প্রিয়তমার সামনে । কর্তিত মস্তক থেকে তখনও ফিনকি দিয়ে প্রবাহিত হচ্ছিলো রক্ত । আর বার বার উচ্চারিত হচ্ছিলো, বাদশাহ! তোমার জন্য এ বিবাহ বৈধ নয়। দিন গেলো । রাত গেলো । পরদিন প্রত্ষে বাদশাহ হুকুম দিলো, বন্ধ করো এর রক্ত ও আওয়াজ । মাটি নিক্ষেপ করো ছিন্ন মস্তকের উপর । সম্পূর্ণ প্রোথিত করে দাও মাটির নিচে । রাজ প্রাসাদ থেকে এবার ছিন্ন ও রক্তাক্ত পবিত্র মন্তকটি নিয়ে যাওয়া হলো দূরে বধ্যভূমিতে । কিন্তু তখনও নির্গত হতে লাগলো অবিরল রক্তপ্রোত। বখতে নসর তখন বাবেলরাজের প্রধান সেনাপতিরূপে শহরের উপকণ্ঠে তার সেনাবাহিনী নিয়ে ঘাটি গেড়েছে। সন্ত্রস্ত শহরবাসীরা বন্ধ করে দিলো প্রবেশপথগুলো । দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করলো সকলে । বখতে নসর ও তার সেনাবাহিনী নিরুপায় হয়ে অপেক্ষা করতে লাগলো । দীর্ঘদিন অপেক্ষা করাও অসন্ভব হয়ে পড়লো তাদের জন্য। খাদ্য সংকট দেখা দিলো । দেখা দিলো আরো অনেক আনুসঙ্গিক অসুবিধা । বখতে নসর অগত্যা ফিরে যেতে মনস্থ করলো । সেনাবাহিনীকে প্রত্যাবর্তনের নির্দেশ দান করতে যাবে, এমন সময় তার সঙ্গে দেখা করতে এলো এক বনী ইসরাইলী বৃদ্ধ। বললো, সেনাপতি! তুমি কি বিজয়ী না হয়েই ফিরে যেতে চাও? বখতে নসর বললো, হ্যা । বৃদ্ধ বললো, আমি একটি উপায় বলে দিতে চাই । যদি আমার কথা মানো, তবে তোমার বিজয় অবশ্যন্তাবী | তাফসীরে মাযহারী/৪৬ , |11111.011100119.0011

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।