মায়ের কাছে। একটু পরেই দেখলো, কাঠের বোঝা মাথায় নিয়ে এগিয়ে আসছে বালক বখতে নসর । সে ছিলো তখন কাঠুরিয়া। জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করে অত্যন্ত কষ্টে সৃষ্টে জীবিকা নির্বাহ করতো নিজের ও বিধবা মায়ের । বাড়ীর সামনের রাস্তা দিয়েই বাজারের দিকে যাচ্ছিলো সে। বনী ইসরাইল পথিকেরা তাকিয়ে ছিলো তার গমন পথের দিকে । পরিশ্রান্ত বখতে নসর একটু জিরিয়ে নেয়ার জন্য থামলো । কাঠের বোঝাটি মাটিতে রেখে বসে পড়লো তার উপর । পথিকেরা এগিয়ে গেলো তার দিকে । কুশল বিনিময় করলো তার সঙ্গে। তারপর তাকে তিনটি দিরহাম দিয়ে বললো, যাও, এগুলো দিয়ে কিছু খাবার কিনে নিয়ে এসো। সবাই এক সঙ্গে বসে খাবো । বখতে নসর বাজার থেকে কিনে আনলো এক দিরহামের রুটি, এক দিরহামের গোশত এবং এক দিরহামের মদ । এরপর সকলে মিলে রুটি গোশত ভক্ষণের পর পান করলো মদ্য। পরপর তাদের এরকম পানাহার চললো তিন দিন। তারপর বনী ইসরাইল আগন্তুকেরা বললো, শোনো বখতে নসর! আমরা চাই তুমি আমাদেরকে নিরাপত্ত। পত্র লিখে দাও । তুমি যদি কোনো দিন রাজা হও, তবে নিরাপত্তাপত্রটি আমাদের কাজে লাগবে । বখতে নসর বললো, তোমরা কি আমার সঙ্গে উপহাস করছো? তারা বললো, না, উপহাস নয়। এক সময় তুমি যদি রাজা হও, তবে অসুবিধা কোথায়? আর আমাদেরকে নিরাপত্তানামা দিতেই বা তুমি আপত্তি করছো কেনো? বখতে নসর আর কথা বাড়ালো না। তাদের চাহিদা মতো নিরাপত্তাপত্র লিখে দিলো সে। তারা বললো, তুমি রাজা হলে তোমার চারপাশে থাকবে অনেক গণ্যমান্য মানুষের ভিড় । তখন আমরা তোমার কাছে পৌছবো কেমন করে ? বখতে নসর বললো, তোমরা তখন একটি লম্বা লাঠির মাথায় নিরাপত্তাপত্রটি বেধে লাঠিটি উচু করে ধোরো। ওই উঁচু লাঠি আমার চোখে পড়লেই আমি চিনতে পারবো। কাতাদা বর্ণনা করেছেন, বনী ইসরাইলদের তৎকালীন বাদশাহ সাহাবাইন হজরত ইয়াহইয়া নবীকে খুবই শ্রদ্ধা করতো । একান্ত আপন মনে করতো তাঁকে। কিন্ত্র ঘটনাক্রমে বাদশাহ পড়ে গেলো এক মহাবিপাকে । তার এক স্ত্রীর আগের স্বামীর কন্যা অথবা তার এক ভগ্রিপুত্রীর প্রেমে পড়ে গেলো সে । হজরত ইবনে আব্বাস নির্দিষ্ট করে বলেছেন ভগ্মিপুত্রীর কথা । বাদশাহ কিছুতেই তার দিক থেকে মন ফিরাতে পারলো না। হজরত ইয়াহ্ইয়াকে ডেকে এ ব্যাপারে শরিয়তের বিধান কী, তা জানতে চাইলো । হজরত ইয়াহ্ইয়া স্পষ্ট জানালেন, এরকম বিবাহ আমাদের শরিয়তে হারাম । তার এই অভিমতের কথা পৌছে গেলো মেয়েটির মায়ের কাছে। সে তখন উত্তেজিত হয়ে উঠলো । কন্যাকে বাদশাহর হাতে তুলে দিয়ে বাদশাহর উপরে প্রভাব বিস্তার করাই ছিলো তার ইচ্ছা । তাফসীরে মাযহারী/8৫ ॥|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।