Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

স্বেচ্ছাচারী। এভাবে একসময় চলে গেলো আল্লাহতায়ালার বিধানের সম্পূর্ণ বিরুদ্ধে। তখন আল্লাহপাক তাদের উপরে বিজয়ী করে দিলেন টিটাস ইবনে আস্ইয়ানাশ রুমীকে । রাজা টিটাস ধ্বংস করে দিলো তাদের জনপদ । বায়তুল মাকদিসের পবিত্র শহর থেকে বিতাড়িত করে দিলো দুর্বিনীত বনী ইসরাইল জনগোষ্ঠীকে । যারা থাকতে চাইলো, তাদের উপরে ধার্য করলো অপমানজনক কর। এভাবে নিজ ভূমিতে পরবাসী হয়ে গেলো তারা । তাদের এরকম শাসনকাল পর্যন্ত। তিনিই বহুকাল পর বায়তুল মাকদিসের অবরুদ্ধ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেন। কাতাদা বর্ণনা করেছেন, আল্লাহতায়ালা প্রথমে রাজা জালুতকে বনী ইসরাইলদের উপরে বিজয়ী করে দিয়েছিলেন। সে বহুসংখ্যক বনী ইসরাইলকে ধ্বংস করে দিয়েছিলো এবং প্রায় বিরান করে দিয়েছিলো তাদের জনপদ ৷ হজরত দাউদ নবীর যুগে আবার তাদের ছন্নহাড়া জীবনে এসেছিলো স্বস্তি ও স্বাচ্ছন্দ্য । হৃত রাজ্যের অধিকার পুনরায় ফিরে পেয়েছিলো তারা । কিন্তু ধীরে ধীরে আবারো তারা হয়ে উঠলো উন্নাসিক ও অবাধ্য । ফলে দ্বিতীয় বার আল্লাহ্‌ তাদের উপরে প্রবল করে দিলেন বখতে নসরকে। বখতে নসর তাদেরকে ঘিরে ফেললো । চালালো ব্যাপক গণহত্যা । বন্দীও করলো অনেককে । বনী ইসরাইলদের জনজীবনে পুনরায় নেমে এলো লাঞ্ছনা ও অপমান। শেষে এক সময় আল্লাহতায়ালা রক্ষা করলেন । দীর্ঘকাল লাঞ্কিত ও অনিকেত জীবন যাপনের পর আবারো তারা লাভ করলো মুক্তির আস্বাদ। সম্মান, কর্তৃত্ব সব কিছুই লাভ করলো তারা । কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে আবারো তারা হয়ে উঠলো দুর্বিনীত, দুঃশীল। অবশেষে আল্লাহপাক তাদেরকে শায়েস্তা করলেন আরবী নবী মোহাম্মদ মোস্তফা স. এর মাধ্যমে । তাদের উপরে অবমাননার এই ধারাক্রম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এ দিকে ইঙ্গিত করেই এক আয়াতে বলা হয়েছে-_ “এবং যখন আপনার প্রভূপালক সংবাদ দিলেন যে, তাদের উপর সব সময় নেতৃত্ব করতে থাকবে কেউ না কেউ এবং তাদের এই শাস্তি ক্রমাগত চলতেই থাকবে ।' সুদ্দী লিখেছেন, একবার বনী ইসরাইলের এক লোক স্বপ্রে দেখলো, মরুবাসী এক এতিম বালক বায়তুল মাকদিস অধিকার করেছে। সে বাবেল শহরের এক বিধবার পুত্র । নাম বখতে নসর । উল্লেখ্য যে, ওই সময় বনী ইসরাইলদের মধ্যে অনেকে ছিলো সত্যবাদী । তাই তাদের স্বপ্ন সত্য হতো । স্বপ্ন দর্শনকারীও বুঝলো তার স্বপ্ন একদিন ফলবতী হবেই। তাই সে তার সঙ্গী সাীদেরকে সঙ্গে নিয়ে চললো বাবেল শহরে । খুঁজতে খুঁজতে তারা উপস্থিত হলো বখতে নসরের বিধবা ভক্ষণ মহানা9৪ ||| 2|100118.0]।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।