Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

যে বিপদ বনী ইসরাইলদের প্রতি আপতিত হয়েছে এবং যে পরিমাণে তাদেরকে হত্যা করা হয়েছে-__ তার সকল কিছুই আমাদের স্রষ্টা জানেন। এখন আপনি আপনার সৃষ্টিকর্তার হুকুমে গাত্রোথান করুন। নতুবা আপনার সম্প্রদায়ের কাউকে আমি জীবিত রাখবো না। একথা বলার পর সেনাপতি দেখলো, রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলো। বিস্ময়কর এই দৃশ্যটি দেখে সে হত্যা-পরিকল্পনা স্থগিত করতে মনস্থ করলো । বললো, বনী ইসরাইলেরা যে আল্লাহ্র উপরে ইমান এনেছে, আমিও তার প্রতি ইমান আনলাম । আমার দৃঢ় প্রতীতি জন্মেছে যে, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর সে বনী ইসরাইলদের উদ্দেশ্যে বললো, স্ম্রাট খারদুশ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমাদের এ মতো পরিমাণ হত্যা করতে, যাতে করে তোমাদের রক্তপ্রবাহ গিয়ে পৌছে শহরের উপকণ্ঠে অবস্থানরত সেনাছাউনির মধ্যবর্তী স্থান পর্যস্ত। তার নির্দেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। তাই আমি বলি, তোমরা একটি বৃহৎ গর্ত খনন করো । তারপর তোমাদের সকল গৃহপালিত পশুকে জবাই করে ফেলে দাও গর্তটির মধ্যে । বনী ইসরাইলেরা তাই করলো। প্রবাহিত হলো রক্তের প্রোত। সে স্রোত গিয়ে পৌছলো সেনাশিবিরের মধ্যবর্তী স্থানে। এরপর নিহত লোকদের লাশ দিয়ে ঢেকে দেয়া হলো গর্তটি, যাতে মনে হয় গর্তটি পূর্ণ করা হয়েছে কেবল মানুষের লাশে । সম্রাট খারদুশ তার বিশেষ সংবাদবাহককে পাঠিয়ে সংবাদ সংগ্রহ করলো । সংবাদবাহক ঘটনাস্থল পরিদর্শন করে গিয়ে তাকে জানালো, হ্যা ! মানুষের লাশ দ্বারা পরিপূর্ণ একটি বিশাল গর্ত থেকে রক্ত প্রবাহিত হয়েছে সেনাশিবিরের অভ্যন্তরভাগ পর্যন্ত । সম্রাট খারদুশ তার সৈন্যদেরকে নিয়ে হৃষ্টচিত্তে প্রত্যাবর্তন করলো বাবেলে। এটাই সে ঘটনাটির পুনরাবৃত্তি যার দিকে ইঙ্গিত করে অপর এক আয়াতে বলা হয়েছে___ 'লাতুফসিদুন্না ফীল আরছি মাররাতাইনি' (অবশ্যই তোমরা বিপর্যয় সৃষ্টি করবে এ ধরাধামে দু'বার) এভাবে বনী ইসরাইলদের প্রতি আপতিত বিপর্যয় সংঘটিত হয়েছিলো বখতে নসরের মাধ্যমে । আর দ্বিতীয় ঘটনাটি কার্যকর হয়েছিলো খারদুশের মাধ্যমে । উল্লেখ্য যে, প্রথম বিপর্যয় অপেক্ষা দ্বিতীয় বিপর্যয়টি ছিলো অধিকতর মর্মস্তদ । আরো উল্লেখ্য যে, দ্বিতীয় বিপর্যয়ের পর বনী ইসরাইলেরা আর মাথা তুলতে পারেনি কোনদিন । তাই সহজে সিরিয়া ও বায়তুল মাকদিস অধিকার করে নিয়েছিলো রোমান ও শ্রীকরা। সময় গড়িয়ে চললো । মানবেতর জীবন যাপন সত্তেও বংশবিস্তার ঘটে চললো বনী ইসরাইলদের। ব্যাপক বংশবৃদ্ধির ফলে অবশ্য তারা সামাজিক প্রতিপত্তি ফিরে পেলো কিছুটা । কিন্তু হত রাজ্য পুনরুদ্ধার আর সম্ভব হলো না। আল্লাহতায়ালা পুনরায় নানারকম নেয়ামত প্রদান করতে লাগলেন তাদেরকে । কিন্ত তারা কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে হয়ে উঠলো উন্নাসিক, উচ্ছৃঙ্খল ও ু তাফসীরে মাযহারী/৪৩ |11111.011100119.0011

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।