Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বললো, শোনো হে যোস্ৃবৃন্দ! আমি আমার প্রভুর নামে এই মর্মে শপথ করেছি যে, বায়তুল মাকদিস অধিকার করতে পারলে আমি সেখানকার সকল অধিবাসীকে হত্যা করবো । প্রবাহিত করবো রক্তের নদী। ক্ষান্ত হবো তখন, যখন হত্যা করার মতো আর কাউকে পাবো না। একথা বলে সে তার সেনাদলকে নিয়ে এগিয়ে গেলো বায়তুল মাকদিসের কোরবানী খানার দিকে । সবিস্ময়ে দেখলো, সেখান থেকে অনর্গল ধারায় নির্গত হচ্ছে রক্ত । সে জিজ্ঞেস করলো, এ রক্ত কার? এ রক্ত বন্ধ হয় না কেনো? বনী ইসরাইলেরা বললো আটশত বছর ধরে এখানে কোরবানী হয়ে আসছে। সকল কোরবানীই কবুল হয়েছে। কিন্তু কেনো যে এ কোরবানী আর কবুল হলো না। ইয়াবুরজাযান বললো, সত্যি করে বলো, আসল ঘটনা কী? বনী ইসরাইলদের সমাজপতিরা বললো, এখন আমরা রাজ্যহারা, প্রত্যাদেশ ও নবুয়তের ধারাও এখন রুদ্ধ । তাই মনে হয় আমাদের কোরবানী আর গৃহীত হচ্ছে না। সেনাপতি তাদের কথা বিশ্বাস করলো না। তাদের সাত শত সত্তর জন সমাজপতির প্রতি জারী করলো হত্যার নির্দেশ। সে নির্দেশ প্রতিপালিত হলো অল্লক্ষণের মধ্যে । তবুও কোরবানীগাহের রক্ত বন্ধ হচ্ছে না দেখতে পেয়ে পুনরায় হত্যার নির্দেশ দিলো তাদের সাতশত বালককে । সে নির্দেশও কার্ধকর হলো। কিন্ত তবুও কোরবানীগাহের রক্তপ্রবাহ রইলো আগের মতো । সেনাপতি বললো, হে দুর্ভাগার দল! এখনো তোমাদের চৈতন্যোদয় ঘটছে না কেনো? কী ভেবেছো তোমরা? সত্য কথা না বলা পর্যত্ত আমি কি তোমাদেরকে ছেড়ে দিবো? সত্য উদঘাটন না হওয়া পর্যস্ত আমার এ নিধনপর্ব কখনো বন্ধ হবে না। তোমাদের শেষতম ব্যক্তিকে হত্যা না করা পর্যস্ত আমি ক্ষান্ত হবো না। সুতরাং এখনো সময় আছে। বাঁচতে যদি চাও, তবে এক্ষুণি সত্য ঘটনা জানাও । বনী ইসরাইলেরা আর সত্যকে গোপন রাখতে পারলো না । বললো, এই রক্ত এক নবীর । তিনি আমাদের ন্যায়ান্গ হতে বলতেন। মন্দ কর্ম করতে নিষেধ করতেন। বলতেন পুণ্যের প্রতিফল শান্তি। আর পাপের প্রতিফল শাস্তি। আমরা তাকে বিশ্বাস করিনি । মিথ্যাবাদী বলে গালমন্দ করেছি। প্রত্যাখ্যান করেছি তার সরল পথের আহ্বানকে। শেষে তাকে হত্যাও করেছি আমরা । এই কোরবানীগাহেই আমরা ঘটিয়েছি এ হত্যাকাণ্ড। সেনাপতি ইয়াবুরজাযান বললো, কী নাম ছিলো তার? তারা বললো, ইয়াহ্ইয়া ইবনে জাকারিয়া । সেনাপতি বললো, এতক্ষণে তোমরা সত্য কথা বললে । এ কথা বলেই সে সেজদায় পতিত হলো। সেজদা থেকে মস্তক উত্তোলন করে বললো, হে সৈন্যদল! শহরের বাইরে চলে যাও । বন্ধ করে দাও শহরের সকল প্রবেশ পথ। সৈন্যরা চলে গেলো। কোরবানীগাহের প্রবহমান রক্তের দিকে লক্ষ্য করে ইয়াবুরজাযান বললো, হে ইয়াহইয়া ইবনে জাকারিয়া! আপনাকে হত্যা করার জন্য তাফসীরে মাযহারী/৪২ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।