চলে যেতেন দূরে অরণ্যের দিকে । একদিন এক লোক তাকে বললেন, আপনি এতো কাঁদেন কেনো ? হজরত উযায়ের বললেন, আল্লাহ্র কিতাবের জন্য ৷ বখতে নসরের লোকেরা তওরাত পুড়িয়ে দিয়েছে । এখন তা উদ্ধার করি কী করে। তওরাত বিহনে দুনিয়া ও আখেরাতের কোনো কিছুই তো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সন্ভব নয়। লোকটি বললো, আপনি যদি সত্যিই তওরাত চান, তবে তা অবশ্যই পাবেন। আমার পরামর্শ শুনুন। আগামীকাল আপনি রোজা রাখুন। পবিত্র পরিচ্ছদাবৃত হয়ে কাল এখানে আসুন। আমার দেখা পাবেন। তারপর যা বলার বলবো । পরদিন হজরত উযায়ের রোজা রেখে পাক সাফ পোশাক পরে নির্ধারিত স্থানে উপস্থিত হলেন। একটু পরেই হাজির হলো লোকটি । তার হাতে ছিলো একটি পানির পাত্র। লোকটি আসলে ছিলো এক ফেরেশতা । আল্লাহ্তায়ালাই তাকে পাঠিয়েছিলেন । লোকটি তার পাত্র থেকে কিছু পানি পান করালেন হজরত উযায়েরকে। সঙ্গে সঙ্গে হজরত উযায়েরের বক্ষাভ্যন্তরে মুদ্রিত হয়ে গেলো সম্পূর্ণ তওরাত। তিনি ফিরে এলেন তার জনপদে । বনী ইসরাইলদেরকে তওরাত পাঠ করে শুনালেন। মুগ্ধ হয়ে গেলো তারা । হজরত উযায়ের হলেন তাদের একান্ত প্রিয়ভাজন। পারস্পরিক প্রীতি ও ভালোবাসার এরকম প্রকাশ ইতোপূর্বে আর কখনো ঘটেনি । এভাবে অতিবাহিত হলো বেশ কিছুদিন। শেষ হয়ে এলো হজরত উযায়েরের পৃথিবীর আযু। নির্ধারিত ক্ষণে তিনি চলে গেলেন তার প্রভৃপালনকর্তার একান্ত সন্নিধানে। আবারো বিভ্রান্ত হয়ে পড়লো বনী ইসরাইল জনতা । ক্রমে ক্রমে বিচ্যুত হয়ে পড়তে লাগলো আল্লাহতায়ালার মনোনীত ধর্মাদর্শ থেকে । নতুন নতুন নবী প্রেরণ করতে লাগলেন আল্লাহপাক । কিন্তু তারা নবীগণের সদুপদেশের প্রতি কর্ণপাত করলো না। উপরন্ত্ তাদেরকে বলতে লাগলো মিথ্যাবাদী, ভণ্ড ইত্যাদি । কোনো কোনো নবীকে আবার হত্যাও করে ফেললো তারা। শেষে এলেন হজরত জাকারিয়া, হজরত ইয়াহ্ইয়া ও হজরত ঈসা । কিন্তু তারা শত্রুতা শুরু করলো ওই ্রয়ী নবীর সঙ্গেও। হজরত জাকারিয়া পৃথিবীর আয়ু শেষে প্রত্যাবর্তন করলেন তার পরম প্রেমময় প্রভুপালকের সন্িধানে। কেউ কেউ বলেছেন, বনী ইসরাইলেরা তাকেও শহীদ করে দিয়েছিলো । হজরত ইয়াহইয়াকেও শহীদ করে ফেললো দুর্বৃত্তরা। এরপর শূলে চড়াবার চেষ্টা করলো হজরত ঈসাকে। আল্লাহপাক তাকে আকাশে উঠিয়ে নিলেন। তারপর তাদের উপরে আপতিত করলেন আযাব। বাবেলের নতুন রাজা খারদুশকে প্রবল করে দিলেন তাদের উপর। সে তার সেনাবাহিনী নিয়ে চড়াও হলো বনী ইসরাইলদের উপরে। বায়তুল মাকদিসের সন্নিকটে উপস্থিত হলো তারা । ইয়াবুরজাযান নামক এক সেনাপতি তার অধীনস্থ সৈন্যদেরকে লক্ষ্য করে |||. 2|100118,0] অন্গারে সাহার ৪১
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।