তোমার বিশেষ রহমত । আল্লাহতায়ালা তাদের অশ্রুসিক্ত আবেদন গ্রহণ করলেন । অল্প কিছু সংখ্যক নিহত হলেও বেঁচে রইলো সংখ্যাগুরু অংশটি । ওই অংশে ছিলেন দানিয়েল, হানানিয়া, আযারিয়া ও মীশাইল। অবশেষে বখতে নসরের ধ্বংসের সময় সমুপস্থিত হলো। দন্ত প্রদর্শনের মাধ্যমে ধ্বংসকে ডেকে আনলো সে নিজেই। একদিন সে বন্দীদেরকে রাজ দরবারে হাজির করিয়ে বললো, বলো, যে স্থান আমি ধ্বংস করে এসেছি, সে স্থান কেমন? সে রাজ্যের অধিবাসীরাই বা কেমন? বনী ইসরাইলেরা জবাব দিলো, ওই দেশ তো সিরিয়া। নবী-রসুলগণের জন্মভূমি ৷ সেখানকার বায়তুল মাকদিস হচ্ছে আল্লাহ্র ঘর। আর সেখানকার অধিবাসীরা নবী-রসুলগণের বংশধর । তারা বায়তুল মাকদিসের সেবকও। তারা হয়ে পড়েছিলো আল্লাহতায়ালার অবাধ্য । তাই আপনার মাধ্যমে তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন। সম্মান, প্রতিপত্তি__ সব কিছুই আল্লাহ্ তাদেরকে দিয়েছিলেন । কিন্তু স্বেচ্ছাচরণের কারণে আল্লাহ্ তাদের উপরে আপনাকে বিজয়ী করেন। কিন্তু বিজয়ীবাহিনী এ সম্পর্কে বেখবর। তারা মনে করে তারা বিজয় লাভ করেছে নিজেদের শক্তিবলে । একথা শুনে বখতে নসর অতুষ্ট হলো। বললো, তোমরা আমাকে এমন কৌশল শিখিয়ে দাও, যা রপ্ত করে আমি আকাশে আরোহণ করতে পারি। জামি আকাশে যারা আছে, তাদেরকে হত্যা করে সেখানেও আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা করবো । পৃথিবীর রাজত্ব আমি আর চাই না। বনী ইসরাইলেরা বললো, স্ম্রাট! এটা তো মানুষের ক্ষমতাবহির্ভূত। বখতে নসর বললো, আকাশে ওঠার উপায় তোমাদেরকে বলে দিতেই হবে। অন্যথায় আমি তোমাদেরকে হত্যা করবো। নিরুপায় বনী ইসরাইলেরা আল্লাহতায়ালার দরবারে উপস্থাপন করলো তাদের রোদনসিক্ত নিবেদন। আল্লাহপাক সদয় হলেন। একটি হত্তারক মশাকে প্রেরণ করলেন তিনি । মশাটি অবলীলায় বখতে নসরের নাকের মধ্য দিয়ে ঢুকে পড়লো তার মন্তকে। তার উপর্যুপরি দংশনে জর্জরিত হতে হতে একসময় মৃত্যু ঘটলো তার। মুক্ত হলো বনী ইসরাইল বন্দীরা । তারা ফিরে গেলো সিরিয়ায় । সেখানে গড়তে শুরু করলো নতুন বসতি। সংস্কার করলো বায়তুল মাকদিস। ধীরে ধীরে স্কীত হতে লাগলো তাদের জনসংখ্যা শ্রীবৃদ্ধি ঘটলো তাদের জনপদের । যারা ইতস্ততঃ বিক্ষিপ্ত ছিলো, তারাও জড়ো হলো এক জায়গায় । সবকিছুই হলো । কিন্তু তওরাতের কোনো অনুলিপি কোথাও খুঁজে পাওয়া গেলো না। সাধারণ জনতার এ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা না থাকলেও বিশেষ ব্যক্তিগণ এ নিয়ে চিত্তিত হয়ে পড়লেন। সবচেয়ে বেশী চিন্তাযুক্ত হলেন হজরত উযায়ের। তিনিও ছিলেন বাবেল বন্দীগণের মধ্যে ৷ ছাড়া পেয়ে তিনিও আগমন করেছিলেন সিরিয়ায় । তওরাতের বিরহে তিনি একা একা বসে কাঁদতেন। কখনো তাফসীরে মাযহারী/8০ টু ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।