তোমাদের হাত তোমাদের ক্ন্ধ থেকে পৃথক করে ফেলবো । নবীজাদাগণ বললেন, ঠিক আছে। তাহলে আমাদেরকে কিছু দিন সময় দিন। এই বলে তারা রাজদরবার থেকে বেরিয়ে এলেন। আল্লাহতায়ালার দরবারে কেঁদে কেদে প্রার্থনা জানালেন । আল্লাহতায়ালা তাদেরকে সাহায্য করলেন। তাদের স্মৃতিপটে উদ্ভাসিত আপনি স্বপ্নে দেখেছিলেন একটি মূর্তি। মূর্তিটির পা ছিলো মাটির। হাটু ও উরুদেশ ছিলো তামার । উদর ছিলো রূপার । বক্ষদেশ সোনার । আর মস্তক ও স্কন্ধদেশ লোহার । বখতে নসর বললো, তোমরা ঠিকই বলেছো । তাঁরা বললেন, আপনি আরো দেখেছিলেন, অকস্মাৎ আকাশ থেকে পতিত হলো একটি পাথর । ওই পাথরের আঘাতে মূর্তিটি টুকরো টুকরো হয়ে গেলো। আপনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বখতে নসর বললো, তোমরা ঠিকই বলেছো । এবার তবে এ স্বপ্রের ব্যাখ্যা বলো। তারা বললেন, বিভিন্ন সাম্রাজ্যের অবস্থা দেখানো হয়েছে আপনাকে । মূর্তিটির মৃত্তিকা নির্মিত অংশের অর্থ দুর্বল সাম্রাজ্য । তাত্র নির্মিত অংশের অর্থ অপেক্ষাকৃত শক্তিশালী আর একটি সাম্রাজ্য । রৌপ্য নির্মিত অংশ হচ্ছে তদপেক্ষা অধিক সুন্দর ও দৃঢ় এক সাম্রাজ্যের প্রতীক। স্বর্ণ-নির্মিত অংশ হচ্ছে আর একটি সুবিন্যস্ত ও সুন্দর সাম্রাজ্য । আর সর্বাপেক্ষা অধিক প্রতাপশালী সাম্রাজ্যের অংশ হচ্ছে মূর্তিটির লৌহনির্মিত অংশ। এবার আকাশ থেকে পতিত ওই পাথরটির কথা বলি, ওই পাথরটি আল্লাহ্র গায়েবী শক্তির প্রতীক । আর প্রস্তর-প্রক্ষেপণের মাধ্যমে মূর্তিটি চুরমার হয়ে যাওয়ার অর্থ অবশেষে আল্লাহ্তায়ালার অদৃশ্য শক্তির আঘাতে সকল রাজ্য ধ্বংস হয়ে যাবে। টিকে থাকবে কেবল আল্লাহ্র সাম্রাজ্য । বাবেলবাসীরা একদিন বখতে নসরের কাছে গিয়ে বললো, মহামান্য স্মাট! বনী ইসরাইলী গোলামদের কারণে আমাদের কিছু সমস্যা হচ্ছে। তারা আমাদের গৃহসীমানায় বসবাস করে। প্রয়োজনীয় কর্ম তাদের দ্বারা সমাধা করতে হয় বলে তারা পেয়েছে পারিবারিক মেলামেশার সুযোগ । তারা সুদর্শন । তাই আমরা লক্ষ্য করছি, আমাদের স্ত্রীরা তাদের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে। এমতাবস্থায় আমাদের আবেদন, তাদেরকে হয় হত্যা করে ফেলুন। না হয় তাড়িয়ে দিন। বখতে নসর বললো, এটা তোমাদের ইচ্ছাধীন ব্যাপার । তোমরা নিজেরাই তাদেরকে হত্যা অথবা বিতাড়নের অধিকার সংরক্ষণ করো। কারণ তারা তোমাদের ক্রীতদাস। বন্দী বনী ইসরাইলেরা রাজার ঘোষণা শুনতে পেয়ে আল্লাহতায়ালার সাহায্য কামনা করলেন। জানালেন প্রাণ রক্ষার আকুল আবেদন। বললেন, হে আমাদের প্রভুপালনকর্তা! আমরা তো তোমার অবাধ্য নই । সুতরাং অন্যের পাপের কারণে আমরা শাস্তি পাবো কেনো? আমাদেরকে দান করো ||| 2|100|18.00।. অক মাযার
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।