Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অধিকাংশ তাফসীরবিশারদ “আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো' সম্পর্কে বলেছেন, কথাটির অর্থ এরকম নয় যে, আপনি যা কিছুই করুন না কেনো, আমি আল্লাহ্‌র কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো। বরং অর্থ হবে এরকম-_ আমি আমার প্রতুপালকের নিকটে এইমর্মে প্রার্থনা জানাবো যে, তিনি যেনো দয়া করে আপনাকে তওবা করার সুযোগ দান করেন এবং প্রদান করেন ইসলাম গ্রহণের তৌফিক, যা হবে আপনার ক্ষমার কারণ। উল্লেখ্য যে, বিধর্মীদের জন্য ইসলাম গ্রহণের তৌফিক চেয়ে আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করা যায়। আমি বলি, বর্ণিত ব্যাখ্যাটি ভুল। কারণ আল্লাহ নির্দেশ করেছেন__ তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ (সুরা মুমতাহিনা)। এই আয়াতে হজরত ইব্রাহিমের আদর্শ অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে এবং শেষে একথাও জানানো হয়েছে যে, অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনার বিষয়ে তোমরা নবী ইব্রাহিমের অনুসরণ কোরো না, যদিও তাদের জন্য ইমানের তৌফিক বা সামর্থ্য চেয়ে দোয়া করা যায়। কিন্ত কথা হচ্ছে, এখানে হজরত ইব্রাহিমের অনুসরণের নির্দেশ দেয়ার পরে তার দোয়া করার ব্যাপারটি আবার ব্যতিক্রমরূপে চিহিত করা হলো কেনো? এর উত্তরে বলতে হয়, হজরত ইব্রাহিমের তখনো পর্যন্ত একথা জানা ছিলো না যে, মুশরিকদের জন্য প্রার্থনা অবৈধ । বিষয়টি সম্পর্কে যখন তাকে জানানো হলো, তখন তিনি বিরত রইলেন ক্ষমা প্রার্থনা থেকে এবং চিরদিনের জন্য তার পিতার সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটালেন। রসুল স.ও তার প্রিয় পিতৃব্য আবু তালেবকে একবার বললেন, আল্লাহ্‌র শপথ! আমি আপনার জন্য আল্লাহ্‌র দরবারে ক্ষমা প্রার্থনা করতেই থাকবো, যতক্ষণ না এ সম্পর্কে আমাকে নিষেধ করা হয়। এরপর অবতীর্ণ হলো__ “নবী ও বিশ্বাসীদের জন্য মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা অশোভন" (সুরা তওবা)। যথাস্থানে এই আয়াতের ব্যাখ্যা লিপিবদ্ধ করা হয়েছে। প্রকাশ থাকে যে, নবী- রসুলগণের বিশেষ দোয়া কবুল করা হয়। হজরত ইব্রাহিমও তার পিতার ইমান গ্রহণের তৌফিক প্রার্থনা করলে তা পূরণ করা হতো । কিন্তু তার পিতা আজরের তকদীরে ইমান ছিলোই না। তাই হজরত ইব্রাহিমকে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা থেকে বিরত রাখা হয়েছিলো, যেমন বিরত রাখা হয়েছিলো রসুল স.কে তার পিতৃব্যের জন্য ক্ষমা প্রার্থনা থেকে। কালাবী বলেছেন, 'হাফিয়্যা' কথাটির অর্থ__ তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। তিনি আমার প্রার্থনা সম্পর্কে জ্ঞাত ও তিনি তা গ্রহণও করে থাকেন। মুজাহিদ বলেছেন, কথাটির অর্থ__ তিনি আমাকে কবুল হওয়ার যোগ্য প্রার্থনায় অভ্যস্ত করেছেন, তাই আমার দোয়া ও বদ্‌দোয়া দু'টোই গৃহীত হয়। তফলীরে মহারী/৬৮ ||॥.8|100119.001

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।