সম্মানজনক সমন্বোধনের মাধ্যমে । কিন্তু তার পিতা “হে আমার পুত্র'ঁ_ এরকম স্নেহ-বাৎসল্যভরা কণ্ঠে কথা বলেননি । তাচ্ছিল্য, ঘৃণা ও উত্তেজনার সুরে সরাসরি বলেছেন, “হে ইব্রাহিম" । এতে করে প্রমাণিত হয় যে, আল্লাহ্ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী ও আল্লাহ্র প্রতি প্রকৃত বিশ্বাসস্থাপনকারীগণই প্রকৃত জ্ঞানী, আর সত্যপ্রত্যাখ্যান- কারীরা প্রকৃত অর্থেই অজ্ঞ। এরপর বলা হয়েছে-__ যদি তুমি নিবৃত্ত না হও, তবে আমি প্রস্তরের আঘাতে তোমার প্রাণনাশ করবোই; তুমি চিরদিনের জন্য আমার নিকট থেকে দূর হয়ে যাও ।' কালাবী, মুকাতিল ও জুহাক “লাআরজুমান্নাকা' কথাটির অর্থ করেছেন__ আমি তোমাকে গালি দিবো, কঠোর ভাষায় আক্রমণ করবো, বকা-ঝকা করে বের করে দিবো । এরকম অর্থ করা হয়েছে হজরত ইবনে আব্বাসের অভিমতানুসারে । হাসান কথাটির অর্থ করেছেন__- আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করবো। কালাবীর মতে “ওয়াহ্জুরনী মালিয়্যা' কথাটির অর্থে_ আমার নিকট থেকে চিরতরে পৃথক হয়ে যাও । মুজাহিদ ও ইকরামা “মালিয়্যা' শব্দটির অর্থ করেছেন, সুদীর্ঘ সময়। হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, সকল সময়, চিরদিন। “মালী' কথাটির শাব্দিক অর্থ অবস্থান করা । যেমন বলা হয় “তাম্লাইতু হীনা' (আমি কিছুকাল অবস্থান করেছি)। “মালাওয়ান' অর্থ দিবস-রজনী । কাতাদা ও আতা বলেছেন, “তুমি চিরদিনের জন্য আমার নিকট থেকে দূর হয়ে যাও' কথাটির প্রকৃত অর্থ হবে তুমি চিরদিনের জন্য আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করো। হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ হবে__ ভালোয় ভালোয় সরে পড়ো। কোনোদিন আর এমুখো হয়ো না। এর পরের আয়াতে (8৭) বলা হয়েছে__ ইব্রাহিম বললো, তোমার নিকট থেকে বিদায়। আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল ।' এখানে বিদায় সম্ভাষণ জানানো হয়েছে 'সালামুন আলাইকা" কথাটির মাধ্যমে । বিশ্বাসী, জ্ঞানী ও প্রতিভাধর ব্যক্তিবর্গ মূর্খতার বিপরীতে এভাবেই শিষ্টাচার প্রদর্শন করে থাকেন। আল্লাহৃতায়ালার নির্দেশও এরকম । যেমন-_ “তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে সালাম ।' “সালামুন আলাইকা' বলার আরেকটি উদ্দেশ্য হচ্ছে একথা বলা যে, আমার পক্ষ থেকে আপনার কোনো অনিষ্ট হবার আশংকা নেই । আপনি আমার সঙ্গে যত রূটঢ আচরণই করুন না কেনো, আমি ক্রমাগত আপনার জন্য আমার প্রভুপালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকবো। তাফসীরে মাযহারী/৩৮৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।