আজ্ঞা-নিষেধাজ্ঞাসমূহের জ্ঞান। এই জ্ঞান আপনার নিকটে নেই। সুতরাং আপনি আমাকে অনুসরণ করে এই জ্ঞান ও যথার্থ পথনির্দেশনাকে গ্রহণ করুন। পথ- প্রদর্শকরূপে মান্য করুন আমাকে । আমি আপনাকে প্রদর্শন করবো সরলতার পথ। লক্ষণীয় যে, এখানেও হজরত ইব্রাহিম সরাসরি নিজেকে জ্ঞানী এবং তার পিতাকে অজ্ঞ বলে আখ্যা দেননি । বরং তিনি অত্যন্ত নম্র ও প্রাঞ্জল ভাষায় তার প্রিয় পিতাকে আহ্বান জানিয়েছেন আল্লাহ্র প্রদত্ত জ্ঞান ও আল্লাহ্ প্রদত্ত সরল পথের দিকে। এর পরের আয়াতে (88) বলা হয়েছে__ “হে আমার পিতা! শয়তানের ইবাদত কোরো না। শয়তান দয়াময়ের অবাধ্য ।' একথার অর্থ_ হজরত ইব্রাহিম বললেন, হে আমার জনক! শয়তানই আপনাকে প্রতিমা পুজার প্রতি প্ররোচিত করেছে। তাই প্রতিমার উপাসনা মূলতঃ শয়তানেরই উপাসনা । শয়তান কখনো কারো আরাধ্য হতে পারে না। সুতরাং আপনি শয়তানের উপাসনা করবেন না। কারণ সে আল্লাহ্র অবাধ্য । অবাধ্য ও অবাধ্যদের অনুসারীরা কখনোই আল্লাহ্র নৈকট্য, ভালোবাসা ও পরিতোষ লাভ করতে পারে না। শেষের আয়াতে (8৫ ) বলা হয়েছে__ 'হে আমার পিতা! আমি আশংকা করি, তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের সাথী হয়ে পড়বে ।' একথার অর্থ_ হজরত ইব্রাহিম আরো বললেন, হে আমার পিতৃপ্রবর! আপনি যদি প্রতিমাপূজা পরিত্যাগ না করেন, তবে আমি আশংকা করি পৃথিবীতে অথবা পৃথিবী ও পরবর্তী পৃথিবী উভয় স্থানে আপনি হবেন আল্লাহ্র শাস্তিগ্রস্ত । হয়ে যাবেন শয়তানের চিরসাথী। কেননা আল্লাহ্ পরম দয়াপরবশ বিশ্বাসীদের প্রতি । কিন্তু অবিশ্বাসীদের প্রতি তিনি অত্যন্ত নির্মম, কঠোর । অতএব আপনি তার প্রতি আনয়ন করুন বিশুদ্ধ বিশ্বাস। বায়যাবী লিখেছেন, পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে কেবল শয়তানের অবাধ্য হওয়ার কথা । তার অন্য কোনো পাপের কথা পূর্ববর্তী আয়াতে যেমন আসেনি, তেমনি আসেনি আলোচ্য আয়াতেও । সম্ভবতঃ এর কারণ এই যে, অবাধ্যাচরণই সকল অপরাধের মূল। অন্য সকল অপরাধই অবাধ্যতার অন্তর্গত। অথবা শয়তানের অবাধ্যতার কথা প্রকাশ করে তার সাথী বা অনুসারী হতে এখানে নিষেধ করা হয়েছে এই মর্মে যে, শয়তান কেবল আল্লাহ্র অবাধ্য নয়, একই সঙ্গে তোমাদের প্রথম পিতা আদমেরও শক্র। সুতরাং তার অনুসরণ মানুষের জন্য শোভন হতে পারে কীরূপে? পু তাফসীরে মাযহারী/৩৮৫ ॥11.2111001119,.0011
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।