এখানকার 'নাবিউন' শব্দটি পরিগঠিত হয়েছে 'নবুওয়াত' থেকে । এর অর্থ উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিতৃ, আল্লাহ্র পক্ষ থেকে যাকে নির্বাচন করা হয়েছে তার বাণী প্রচারকরূপে । নবুওয়াত কথাটির শাব্দিক অর্থ টিলা, মাটি ঠেলে ওঠা উঁচু অংশ। অথবা শব্দটি সংগৃহীত হয়েছে “নাবাউন' (সংবাদ) থেকে অর্থাৎ আল্লাহ্র পক্ষ থেকে যিনি সত্য ধর্মের সংবাদ পরিজ্ঞাত, আল্লাহ্র পক্ষ থেকে যাকে দেয়া হয় সত্যের সংবাদ । পরের আয়াতে (৪২) বলা হয়েছে__ “যখন সে তার পিতাকে বললো, হে আমার পিতা! যে শোনে না, দেখে না, এবং তোমার কোনো কাজে আসে না তুমি তার ইবাদত করো কেনো? একথার অর্থ__ হজরত ইব্রাহিম তার পিতাকে বললেন, হে আমার জনয়িতা! যে আপনার প্রার্থনা ও আকৃতি শুনতে পায় না, দেখতে পায় না আপনার উপাসনা ও অন্যান্য অবস্থা এবং যে আপনার উপকার করার সামর্থ্যও রাখে না, সেই জড় প্রতিমাগুলোর উপাসনা আপনি করেন কেনো? লক্ষণীয় যে, হজরত ইব্রাহিম এখানে তার পিতাকে সত্যধর্মের প্রতি আহ্বান জানিয়েছেন নিতান্ত আদব ও সম্মানের সঙ্গে। কঠোর কণ্ঠে তাকে সরাসরি গোমরাহ বা পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেননি । পরোক্ষভাবে একথাই বুঝিয়ে দিতে চেয়েছেন যে, প্রতিমাপূজা করা বুদ্ধিবিরোধী একটি অসংগত আচরণ। উপাসনা তো করা উচিত ওই পবিত্র সন্তার, যিনি স্বয়ংসম্পূর্ণ ও অমুখাপেক্ষী । যিনি সুখ ও দুঃখের মালিক। সর্বজ্ঞ, সর্ত্রষ্টা, সর্বশ্রোতা ও সর্বশক্তিধর। যিনি তার উপাসকদের কল্যাণ দান করতে ও তাদের ক্ষতি প্রতিরোধ করতে সক্ষম। জীবন মৃত্যু, জীবিকা দান করা না করা এবং শাস্তি ও স্বস্তির নির্ধারণ যার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন । এভাবে নিষ্প্রাণ মূর্তিগুলো কেবল নয়, সপ্রাণ সৃষ্টিকুলের কেউ অথবা কোনো কিছুই উপাস্য হওয়ার যোগ্যতা রাখে না, যদিও তাদের মধ্যে কারো কারো রয়েছে শ্রুতি, দৃষ্টি, অনুভূতি, বাকশক্তি এবং উপকার প্রদানের সাময়িক স্বাধীনতা । কারণ তারাও তাদের অস্তিত্ব ও স্থায়িত্বের জন্য সেই চির অমুখাপেক্ষী আনুরূপ্যবিহীন স্রষ্টা ও প্রতুপালনকর্তার মুখাপেক্ষী । বিশুদ্ধ বিবেক তাই কখনোই গায়রুল্লাহ্র উপাসনাকে সমর্থন করে না। ফেরেশতা ও পয়গম্বরের মতো মহা সম্মানার্হ সৃষ্টিও তাই উপাস্য হওয়ার যোগ্যতারহিত। এর পরের আয়াতে(৪৩) বলা হয়েছে__ হে আমার পিতা! আমার নিকট তো এসেছে জ্ঞান যা তোমার নিকট আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো ।' এ কথার অর্থ__ হজরত ইব্রাহিম বললেন, হে আমার জনক! লক্ষ্য করুন, আমার নিকট এসেছে আল্লাহ্র সত্তা, গুণবস্তা ও তার তাফসীরে ৩৮৪ . মম্হর/ত৪ ||| 2|100118.007
— পৃষ্ঠা ৩৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।