Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জানেন এবং আল্লাহ্র নির্দেশ ও নিষেধাজ্ঞাকে জানেন শুভ ও অশুভরূপে । আর আল্লাহ্‌র নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে যিনি সতত অনুগত । আমি বলি, অত্যধিক সত্যপরায়ণতার উদ্দেশ্য এটা নয় যে, বিশ্বাস্য বিষয়সমূহকে তিনি বিস্তারিতভাবে জানেন। বাগবীর বর্ণনানুসারে বাহ্যত একথাই অনুমিত হয়। রসুল স. কর্তৃক আনীত ধর্মাদর্শ, আকায়েদ ও আমলের প্রতি বিশ্বাস রাখা সকল মুসলমানের জন্য অত্যাবশ্যক, যদিও রসুল স. এর কোনো একটি আদর্শকে অস্বীকার করলে কাফের হয়ে যেতে হয়। কিন্তু এতদসর্তেও প্রকৃত বিশ্বাসীরা আল্লাহ্‌ ও তার রসুলের সকল কথা মেনে নেয় এবং তা বাস্তবায়নের চেষ্টা চালায়। যাদের এই উদ্যোগ সফল হয়, তারাই পুণ্যবান বা সলিহীন। কিন্তু তারা সিদ্দীক নন । সিদ্দীকিয়াত বা সত্যবাদিতার মর্যাদা এর চেয়ে অনেক উধ্রে। প্রচণ্ড ইমানী শক্তি ব্যতিরেকে ওই স্তরে উপনীত হওয়া সম্ভব নয়। নবী-রসুলগণ ওই প্রচণ্ততম ইমানী শক্তি আল্লাহ্‌র পক্ষ থেকে লাভ করেন সরাসরি, মাধ্যম বিবর্জিতরূপে। আর উম্মতেরা তা লাভ করেন তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য অর্থাৎ সামগ্রিক আনুগত্যের মাধ্যমে । তারা যখন কামালাতে নবুয়তের নূরে নিমগ্ন হন, তখন উত্তরাধিকারিত্্র সূত্রে তাদের উপরেও বর্ষিত হয় আল্লাহ্‌র সত্তাগত বিচ্ছুরণ (জাতি তাজাল্পি)। আর ওই সময়েই তারা উন্নীত হতে পারেন সত্যবাদিতার স্তরে । এক আয়াতে বলা হয়েছে__- “আল্লাহ্‌ ও রসুলের একনিষ্ঠ অনুসারীরা, যাদের প্রতি আল্লাহ্‌ অনুগ্রহ করেছেন, সেই সকল সিদ্দীক, শহীদ ও সলিহীনের সঙ্গী হবে' (সুরা নিসা)। এই আয়াতে স্পষ্টর্ূপে বলে দেয়া হয়েছে যে, আল্লাহ্র অনুগরহ্ধন্য, ব্যক্তিগণ চার শ্রেণীর _ নবী, সিদ্দীক, শহীদ, সলিহীন। আরো সুসংবাদ দেয়া হয়েছে যে, তাদের প্রতি একনিষ্ঠ বিশ্বাসীরাও হবেন তাদের সঙ্গী । সুরা নিসার তাফসীরে যথাস্থানে বিষয়টির বিশদ বর্ণনা দেয়া হয়েছে। আর সুরা ওয়াকিয়ায় সিদ্দীক সম্পর্কে বলা হয়েছে___ 'ছুল্লাতুম মিনাল আউয়ালীন ওয়া কৃলীলুম্‌ মিনাল আখিরীন' (বু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে)। এই আয়াতের ব্যাখ্যাও যথাস্থানে লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ্তায়ালা । নবী-রসুলগণের পরে শেষ রসুল স. এর সাহাবীগণ ছিলেন শ্রেষ্ঠ সিদ্দীক পর্যায়ভূত। তাদের মধ্যে কেউ কেউ আবার ছিলেন অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন। আর তাঁদের সর্বশ্রেষ্ঠজন ছিলেন হজরত আবু বকর সিদ্দীক । রসুল স. স্বয়ং তাকে সিদ্দীক আখ্যা দিয়েছেন। আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ এ বিষয়ে একমত । হজরত আবু বকর স্বয়ং বলেছেন, আমিই সিদ্দীকে আকবর (সত্যবাদী শ্রেষ্ঠ)। আমার পরে যে সত্যবাদী শ্রেষ্ঠ বলে নিজেকে জাহির করবে, সে মিথ্যাবাদী । ॥॥/||.2|1100118.00] তক্দীরে মমথরী০৮০

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।