“তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হয়ে যাবে।' বোখারী ও মুসলিম । হজরত ইবনে ওমর ও হজরত আবু সাঈদ খুদরী থেকেও এরকম হাদিস বর্ণনা করেছেন। কিন্তু হজরত ইবনে ওমরের হাদিসটিতে আবৃত্তি করার প্রসঙ্গটি নেই। হজরত আনাস থেকে আবু ইয়ালী, বায্যার ও তিবরানী এবং হজরত আবু হোরায়রা থেকে হাকেম ও ইবনে হাব্বানও এরকম হাদিস উল্লেখ করেছেন। এ হাদিসটিতেও আবৃত্তি করার উল্লেখ নেই। 'পরিতাপের দিবস' সম্পর্কে বায়যাবী লিখেছেন, ওই দিন সকলেই পরিতাপ বা আক্ষেপ করতে থাকবে । পাপিষ্ঠরা আক্ষেপ করতে থাকবে পাপের কারণে এবং পুণ্যবানেরা আক্ষেপ করতে থাকবে পুণ্যকর্ম কম করার কারণে । হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে তিবরানী ও আবু ইয়ালী উল্লেখ করেছেন, রসুল স. জানিয়েছেন, জান্নাতবাসীরা দুঃখ প্রকাশ করতে থাকবে ওই সময়ের জন্য, যে সময় তারা অতিবাহিত করেছিলো আল্লাহ্র স্মরণবিচ্যুত অবস্থায় । হজরত আবু হোরায়রা থেকে বাগবী লিখেছেন, রসুল স. বলেছেন, পরলোকগত সকলেই অনুতপ্ত হবে । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! কীভাবে? তিনি স. বললেন, পুণ্যবানেরা অনুতপ্ত হবে এই ভেবে যে, হায় আরো অধিক পুণ্যকর্ম করলাম না কেনো? আর পাপিষ্ঠরা অনুতাপানলে দগ্ধ হতে থাকবে একথা ভেবে যে, হায়! কেনো বিরত থাকতে পারলাম না পাপ কর্ম থেকে। এরপর বলা হয়েছে__- “এখন তারা অনবধান এবং তারা বিশ্বাস করবে না।" এ কথার অর্থ__ হে আমার রসুল! দেখুন, এখনো তারা পাপমগ্র, এখনো অজ্ঞ ও অসতর্ক পরকালের ভয়াবহ আযাব সম্পর্কে । তাদের উদাসীনতা অনড়। তাই আপনি চাইলেও তারা আপনার কথা বিশ্বাস করবে না। শেষোক্ত আয়াতে (৪০) বলা হয়েছে___ “চুড়ান্ত মালিকানার অধিকারী আমি, পৃথিবীর ও তার উপরে যারা আছে তাদের এবং তারা আমারই নিকট প্রত্যানীত হবে ।' একথার অর্থ__ পৃথিবী ও পৃথিবীবাসীরা সকলেই ধ্বংস হয়ে যাবে । আর আমিই হবো সব কিছুর চূড়ান্ত মালিক। শেষ পর্যন্ত সকলকে ফিরে আসতে হবে আমার নিকটেই। আমি তখন প্রত্যেকের কর্মফল অনুসারে কাউকে করবো পুরস্কৃত এবং কাউকে করবো তিরস্কৃত। এখানে “মান' শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে সকল সৃষ্টিকে । অথবা বিবেকবান ও বিবেকহীন সকল প্রাণীকে । এভাবে বলা হয়েছে, চূড়ান্ত মালিকানা কেবল আল্লাহ্র, অন্য কারো নয়। আর সকলের অবশেষ প্রত্যাবর্তন কেবল আল্লাহ্র নিকটেই। তাফসীরে মাযহারী/৩৮১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।