Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সঠিক দর্শন ও শ্রবণ সেদিন তাদের কোনো উপকারে আসবে না। অথবা বিস্ময় প্রকাশক ক্রিয়ার মাধ্যমে এখানে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে সতর্ক করে ভয় দেখানোই উদ্দেশ্য । এভাবে বক্তব্যটি দীাড়াকে__ মহাবিচারের দিবসে তারা প্রত্যক্ষ করবে তিরস্কার ও শাস্তি এবং শুনবে চিরহতাশার বাণী__ যে কথা তাদেরকে পূর্বাহ্নেই জানানো হয়েছিলো । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার ক্রিয়া দু'টি (দেখা ও শোনা) বিস্ময়প্রকাশক নয়। বরং নির্দেশ প্রকাশক । অর্থাৎ রসুল স.কে এখানে এইমর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, হে আমার রসুল! আপনি সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে সত্যপ্রত্যাখ্যানের স্বরূপ দেখিয়ে দিন এবং শুনিয়ে দিন তাদের অপপরিণতির কথা, যা সুনির্ধারিত। এরপর বলা হয়েছে__ “কিন্ত সীমালংঘনকারীগণ আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে।' এখানে “সীমালংঘন' কথাটির উল্লেখ করে এ কথাই বুঝিয়ে দেয়া হয়েছে, পৃথিবীতে তারা তাদের দৃষ্টি ও শ্রতিকে যথাযথরূপে ব্যবহার করেনি। বরং এ সম্পর্কে উদাসীন থেকে পড়ে রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তিতে । এর পরের আয়াতে (৩৯) বলা হয়েছে___ “তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হয়ে যাবে ।' উল্লেখ্য যে, সকলের হিসাব-নিকাশ সমাপনের পর একদল চলে যাবে জান্নাতে এবং আরেক দল চলে যাবে দোজখে। তারপর জবাই করা হবে মৃত্যুকে । ফলে জান্নাতবাসী ও দোজখবাসী কেউই আর মৃত্যুবরণ করবে না। তাই ওই দিবস হবে বড়ই পরিতাপের, যখন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে । সেই চূড়ান্ত পরিণতির কথাই আলোচ্য বাক্যে বলে দেয়া হয়েছে এভাকে-_ হে আমার রসুল! আপনি সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে ওই পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন, যখন দান করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত । হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, হাশর প্রান্তরে মৃত্যুকে হাজির করা হবে ভেড়ার আকৃতিতে । এক আহবানকারী তখন জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমরা কি একে চিনতে পারছো? জান্নাতবাসীরা বলবে হ্যা, এতো মৃত্যু । এরপর সকলের সামনে ভেড়ার আকৃতি বিশিষ্ট মৃত্যুকে জবাই করা হবে। আহ্বানকারী বলবে, হে জান্নাতবাসী! হবে না। এরপর আহবানকারী দোজখবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের দোজখবাসও চিরস্থায়ী এবং তোমরাও অমর। এরপর তিনি আবৃত্তি করলেন তষসীর মাযহারী/৩৮০ (|||, 8|1100]18,00

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।